বোমা বাঁধতে গিয়ে বিপত্তি, সাগরপাড়ায় বিস্ফোরণে কব্জি উড়ল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগরপাড়া: বুধবার সাতসকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর এলাকা। পুলিশ জানিয়েছে, বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নাজমুল শেখ(Nazamul Sk.) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। তাঁর হাতের কব্জি উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। জখম যুবক ওই এলাকারই চার কাকমারি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাহেবনগর এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নাজমুল। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে খবর, জখম নাজমুল শেখের এলাকায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার পুরনো রেকর্ড রয়েছে। ঠিক কী কারণে এবং কার নির্দেশে সেখানে বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় নাজমুল বাদে অন্য কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মজুত বিস্ফোরকগুলি কী ধরনের ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে।”

ঘটনার পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখছে প্রশাসন। যদিও নাজমুলের স্ত্রী দাবি করেছেন, তিনি টিউবলে জল ভরতে গিয়ে একটি প্যাকেট কুড়িয়ে এনে তার স্বামীর হাতে দিয়েছিলেন। তাঁর স্বামী সেটা হাত থেকে নিয়ে বাইরে ছুড়ে ফেলতে গেলে তাতে বিস্ফোরণ হয় এবং তার স্বামীর হাতে আঘাত লাগে। তার স্বামীর বিরুদ্ধে এর আগে থানায় অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলেও এই ঘটনায় তার স্বামী যুক্ত নয় বলে নাজমুলের স্ত্রী দাবি করেছেন।

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়