ইতিহাসে মোড়া ৩০৮ বছরের পুরনো এই দুর্গা মণ্ডপে পা পড়েছিল সাধক বামাক্ষ্যাপার

বীরভূমের রামপুরহাট থানা এলাকার আটলা গ্রামের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: সাধক বামাখ্যাপা যার নাম জড়িয়ে রয়েছে মা তারার সঙ্গে। তাঁর পা পড়েছিল বীরভূমের আটলা গ্রামে। বীরভূমের রামপুরহাট থানা এলাকার আটলা গ্রামের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। সময় গড়ালেও এই গ্রামের পুজোর জেল্লা এখনও রয়েছে সেই আগের মতোই। সরকার জমিদার বাড়ির হাত ধরে দেবীর পুজোর সূচনা হয়েছিল। সেখানেই মা তারার শিষ্য সাধক বামাক্ষ্যাপা গয়েছিলেন পুজো দিতে।

আটলা গ্রামের পুজোর প্রতিটি পদে রয়েছে অবাক করা ইতিহাস। ৩০৮ বছরের এই পুরোনো দেবীর মাহাত্মও কিছু কম নয়। লাল মাটির দেশে সরকার বাড়ি পুজো শুরু করলেও বর্তমানে সরকার ও চট্টোপাধ্যায় দুই বাড়ি মিলে সামলায় পুজোর যাবতীয় কাজ। দেবীকে প্রতি বছর পুজো করা হয় চিরাচরিত রীতি মেনেই। গোটা আটলা গ্রাম সামিল হয় উমার আরাধনায়। ৩০০ বছর পার করলেও পুজোর জেল্লা এখনও অটুট। গোটা গ্রাম সহ বাইরে থেকে আগত দর্শকরা আটলার একচালার সাবেকি মৃন্ময়ী প্রতিমার রূপে মুগ্ধ। শুধু গ্রামের নয় বাইরের বহু মানুষ আসেন মৃন্ময়ী প্রতিমার রূপ দর্শনে। ঘট ভরা দিয়েই শুরু হয় পুজো। হয় চণ্ডীপাঠও।

কথিত রয়েছে, তৎকালীন জমিদার ঘনশ্যাম সরকারের হাত ধরে দেবীর পুজো শুরু হয়েছিল। তবে সরকার বাড়ির জমিদারের হাত ধরে পুজো শুরুর পর হঠৎ অর্থাভাব দেখা দেয় সরকার বাড়িতে। উমার পুজো যাতে বন্ধ না হয় সেই কারণেই চট্টোপাধ্যায় বাড়িকে নিতে হয় দায়িত্ব। সেই ঘটনার পর ফের অহিভূষণ চট্টোপাধ্যায়ের আর্থিক সমস্যা দেখা দেয়। তখনই এগিয়ে আসেন কুমারিশচন্দ্র সরকার। নেন পুজোর দায়িত্ব ভার। সেই সময় থেকেই আটলা গ্রামের এই দুর্গা পুজো সরকার ও চট্টোপাধ্যায় মিলে করে চলেছে। একচালার সাবেকি মৃন্ময়ী প্রতিমা পূজিত হন শাক্ত মতে। সরকার ও চট্টোপাধ্যায় বাড়ির উদ্যোগে পুজো হলেও গোটা গ্রামের মানুষ এই পুজোয় সামিল হন।
এখানে বলি প্রথা রয়েছে সপ্তমী ,অষ্টমী ও নবমীতে । ছাগবলি হয় সন্ধি পুজোতে। নবমীতে গ্রামের প্রায় ১০০০ মানুষের মুখে তুলে দেওয়া হয় অন্ন ভোগ। দশমীতে গোটা গ্রামের মানুষ মেতে অঠেন সিঁদুর খেলায়। একাদশীর দিন মা’কে দেওয়ার হয় চোখের জলে বিদায়। শুরু হয় আবারও দীর্ঘ এক বছরের অপেক্ষা। পুজোকে ঘিরে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেতে অঠে গোটা গ্রাম।

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?