জঙ্গলমহলের সাঁকরাইলে হাতির তাণ্ডবে আতঙ্কিত, ছোটাছুটি শুরু বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে আতঙ্কিত, হুড়োহুড়ি ছোটাছুটি শুরু বাসিন্দাদের। শনিবার বিকেল ঘোনাতেই দিনের বেলায় লোকালয়ে প্রবেশ করল দলছুট- দাঁতাল হাতি(Elephant), আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এলাকার বাসিন্দাদের মধ্যে, সাঁকরাইল (Sakrail)-এর ধানঘোরী এলাকায় জঙ্গল থেকে হঠাৎ করেই গ্রামে প্রবেশ করে একটি দাঁতাল হাতি, যার জন্য রীতিমতো আতঙ্কিত ছড়িয়ে পড়ে এলাকায়, ধানঘোরী, সহ ছোলাখালি এলাকায় বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ানোর পর দাঁতাল ফিরে যায় জঙ্গলে।

শনিবার সন্ধ্যায় জঙ্গলে ফিরে গেলেও ভয় পিছু ছাড়ছে না এলাকার বাসিন্দাদের। কারন গ্রামের সামনেই জঙ্গল । যেকোনো সময় হুট করে গ্রামে চলে আসতে পারে আবার দাঁতাল হাতি ।অন্যদিকে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে । বারংবার এলাকায় হাতি আসার পরও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি বন দফতরের আধিকারিকরা। তার জন্য বন দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।অপরদিকে,বাঁকুড়ার রানীবাঁধের গোঁসাই ডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনী জিনাত

পুরুলিয়ার(Purulia) মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকা থেকে বাঁকুড়ার রানীবাঁধের গোঁসাই ডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনী জিনাত। তাঁকে ধরতে উঁচু নাইলনের জালে গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছে । জালের ধারে ধারে প্রস্তুত রয়েছেন বন কর্মীরা। রেডিও কলার ট্র‍্যাকিং ডিভাইস দিয়ে বাঘের আসল লোকেশান ট্র‍্যাক করছেন বন কর্মীরা। গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে টোপ হিসাবে ২ টি মহিষ ব্যবহার করার জন্য আনা হয়েছে ।সবমিলিয়ে বাঘিনিকে ধরতে শনিবার নজিরবিহীন তৎপরতা চোখে পড়ছে গোঁসাই ডিহি গ্রাম লাগোয়া রানীবাঁধের জঙ্গলে । শনিবার বিকেলে বাঁকুড়ার রানীবাদের জঙ্গলে(Ranibad Forest) বাঘিনী জিনাতাকে লক্ষ্য করে বনদপ্তরে কর্মীরা ঘুমপাড়ানি গুলি ছোড়ে।

কিন্তু সেই গুলি তার গায়ে লেগেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় বন দফতরের কর্মীরা। সন্ধ্যায় জঙ্গলের কিছু অংশে পড়ে থাকা গাছের পাতায় আগুন ধরিয়ে দেওয়া হয়। যাতে বাঘিনীকে কিছুটা ভয় দেখানো যায়। জানা গেছে শনিবার সকালে বাঘিনী নিজের অবস্থান পরিবর্তন করে মানবাজার থেকে বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করে। তার গলায় থাকা রেডিও কলারে পাওয়া সিগনালের তথ্য তেমনি ইঙ্গিত দিয়েছে বনদপ্তরকে। দুপুরে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের সন্নিকটে রানী বা ব্লকের বোনপুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোপালপুর এলাকায় জিনাতার অবস্থান ছিল।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া