ডেঙ্গি নিয়ে সচেতনতার প্রচার চালাতে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল: মঙ্গলবার ডেঙ্গি সংক্রান্ত খোঁজখবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়(Mannapara)। অভিযুক্ত বিপ্লব মান্নাকে পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী মান্নাপাড়ায় যান। কয়েকদিন আগে বিপ্লব মান্নার(Biplab Manna) বাড়ি থেকে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছিল। সেই সূত্রে ফের খোঁজ নিতে গিয়ে বিপ্লব মান্নাকে সচেতন করার চেষ্টা করলে বচসা বাধে। অভিযোগ, আচমকাই তিনি এক স্বাস্থ্যকর্মীর মাথা ও পিঠে অ্যাসিড ঢেলে দেন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী রাস্তায় লুটিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। প্রথমে তাঁকে হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সাঁকরাইলের বিধায়ক(MLA Sakrial) প্রিয়া পাল বলেন, “মানুষের সেবায় নিয়োজিত কর্মী অ্যাসিড হামলার শিকার হয়েছে।এটা অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ ব্যাবস্থা নিয়েছে। যাতে কঠোর শাস্তি হয় তারও ব্যাবস্থা করা হবে । হাওড়া সিটি পুলিশের(Howrah City Police) এক পদস্থ কর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।ঘটনার পর অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন তার স্ত্রীর দাবি স্বামী মানসিক রোগী। পাশের বাড়িতে সাপ বেরিয়েছিল। তারা একটা শিশিতে কার্বলিক অ্যাসিড (Carbolic Accid)রেখেছিল।

তা অ্যাসিড না জল ঠাট্টার চ্ছলে পরীক্ষা করতে গিয়ে আশা কর্মীর গায়ে ঢেলে দিয়েছেন তার স্বামী। সেই সময় তিনি নিজে বাথরুমে ছিলেন। পরে বাইরে বেরিয়ে এসে তার স্বামীকে আটকাতে যাওয়ার আগেই সে এই কান্ড ঘটিয়ে দেয়। স্থানীয় বিধায়কের অভিযোগ এই ধরনের ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি ইচ্ছে করেই করেছেন। নিরীহ পথ কুকুরদের ওপর নানা ধরনের হামলা হয় প্রতিনিয়ত। এবার বাড়িতে আসা আশা কর্মীদের ওপর এই আক্রমণকে বর্বরোচিত বলে মন্তব্য করেন স্থানীয় বিধায়ক।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি