ডোমজুড়ে জমা জল যন্ত্রণা,বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়: হাওড়া জেলার ডোমজুড়ে জমা জল যন্ত্রণা।বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের। “ভগবানের উপর ভরসা রাখুন” মন্তব্য ঘিরে ক্ষোভ।দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সলপ(Salap) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা(Kalitala) এলাকা। বাড়িতে হাঁটু–অবধি জল, রাস্তাঘাট জলমগ্ন, কার্যত বিলুপ্ত নিকাশিব্যবস্থা—সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের(MLA Kalyan Ghosh) বাড়ি অফিস।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পরে দিনের পর দিন জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পঞ্চায়েত কিংবা বিধায়কের তরফেও শুধু আশ্বাস মিলেছে, কিন্তু জল নিকাশির কাজ চোখে পড়ার মতো কিছুই হয়নি।ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা বলেন, “আমরা এসেছি জানতে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বলা হচ্ছে ঈশ্বরে ভরসা রাখুন।” স্থানীয়দের বক্তব্য, এই উত্তরে তাঁরা হতাশ এবং ক্ষুব্ধ।ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ বলেন, “এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই।” বিধায়কের এই মন্তব্য শুনে বিক্ষোভ আরও চরমে ওঠে।

অনেকেই বলেন, “বিধায়ক নিজে ব্যর্থতা ঢাকতে ঈশ্বরের দোহাই দিচ্ছেন।”প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় মহিলাদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক মেজাজ হারান এবং সাংবাদিকদের সামনেই বিতর্কিত মন্তব্য করে বসেন। এলাকাবাসীদের স্পষ্ট অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে বিশ্বাসের আড়ালে লুকোচ্ছেন জনপ্রতিনিধি। এখন তাঁদের একটাই দাবি তৎপরতার সঙ্গে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক। না হলে আগামী দিনে আরও বড়সড় প্রতিবাদের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি