পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় পুলিশকেই লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত সেনা জওয়ানকে বাগডোগরা থেকে গ্রেফতার করল সালার থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় পুলিশকেই লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত সেনা জওয়ানকে বাগডোগরা থেকে গ্রেফতার করল সালার থানার পুলিশ। ধৃতের নাম ফায়জল শেখ। তিনি বর্তমানে ৭২ আর্টিলারি রেজিমেন্টের আর্মি নায়েক পদমর্যাদার কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনা জওয়ানের বিরুদ্ধে সালার থানায় বোমাবাজি-সহ আটটি ফৌজদারি মামলা রয়েছে। এখনও পর্যন্ত পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল, গত ১৩-১৪ সেপ্টেম্বর গভীর রাতে। গোপন সূত্রে খবর পেয়ে, খাঁড়েরা গ্রামের একটি জুয়ার আসরে হানা দেয় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখেই কয়েকজন বোমা মারতে শুরু করে। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। এরপর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বিস্ফোরণে সালার থানার এএসআই সাদেক আলি-সহ একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। বর্তমানে তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের মধ্যে ওই সেনা জওয়ান ছিল বলেও জানতে পারে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল ফয়জল। তদন্তে নেমে তাঁর খোঁজ পায় পুলিশ। অবশেষে সোমবার ভোরে বাগডোগরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

তদন্তকারী অফিসার আর জানিয়েছেন, ফয়জলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক ঘটনার মামলা রয়েছে। সেনাবাহিনীতে কাজ করার পাশাপাশি এ সব কর্মকাণ্ড করে বেরিয়েছে ফয়জল। এই বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মোত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে সোমবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এখন বোমা কোথা থেকে এসেছিল, হামলার পিছনে আরও কারা ছিল সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর