সামশেরগঞ্জের বাবুপুরে নতুন নিয়ম, স্কুলে বসে ভোটার ফর্ম বিলি করলেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি সামসেরগঞ্জ: বাড়ি বাড়ি নয়, স্কুলে বসেই ফর্ম বিলি করলেন BLO কর্মী। চাঞ্চল্য বাবুপুরে। শুরু বিতর্ক।মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের(Samsherganj Block) বাবুপুর জুনিয়র হাই স্কুলে বসে ফর্ম বিতরণ নিয়ে তৈরি হল ব্যাপক চাঞ্চল্য। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী BLO কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা থাকলেও, এদিন বাবুপুর জুনিয়র হাই স্কুল(Babupur Junior High School) প্রাঙ্গণে ৮৯ নং বুথে বসেই ফর্ম বিলি করেন BLO । ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, “এখন আবার যথারীতি বাড়ি বাড়ি গিয়ে অন্যান্য বুথে ফর্ম বিলি করা হচ্ছে।

পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয়।”অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জানান, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী BLO দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। অথচ এখানে স্কুলে বসে ফর্ম বিলি করায় গোলমাল তৈরি হয়েছে।”ঘটনায় সংশ্লিষ্ট BLO আঙ্গুরা খাতুনের স্বামী মোহাম্মদ মামলাত হোসেন জানান, “আমি আমার স্ত্রীকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম। এখন ফর্ম বিলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ হয়েছে তা জানি না।

বিডিওকে অফিসে ডাকা হয়েছে।”যদিও বাবুপুরে এদিন এমন বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হলেও, সামশেরগঞ্জের অন্যান্য এলাকায় স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি গিয়ে BLO রা ফর্ম বিলি করছেন যথারীতি। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার করে যেতে হবে বিএল ওদের। এখানে কোন ভোটারদের বাড়িতে না গিয়ে স্কুলে বসে কি করে এস আই আর এর জন্য ফর্ম বিলি করা হল তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি