সামসেরগঞ্জে আমবাগান থেকে একাধিক বালতি ভর্তি তাজা বোমা পেল জঙ্গিপুর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ফের সামসেরগঞ্জে বোমা উদ্ধার। এবার সামসেরগঞ্জের জোতকাশী আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ বোম গুলি উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাতেই উদ্ধার করা হয় বোমাগুলো। মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা পূর্ব দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী আমবাগানের ভেতরে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

যদিও কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এভাবে আমবাগানের ভেতরে যারা বোমা রেখেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ । ধীরে ধীরে মুর্শিদাবাদে(Murshidabad) স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। একাধিক জন গ্রেফতার এবং থানার ওসি সহ দুই পুলিশ অফিসার সাসপেন্ড এর ঘটনার পর শমসেরগঞ্জ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও জেলা সফরে গিয়ে কড়া বার্তা দিয়েছেন।

কিন্তু এসবের মধ্যে যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় দূর হচ্ছে সেই সময় পাম বাগানের মধ্যে থেকে প্রচুর বোমা উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। কে বা কারাই বোমাগুলো তৈরি করেছিল এবং কি উদ্দেশ্যে আমবাগানে(Mango Garden) গাছের আড়ালে সেগুলোকে রেখে গিয়েছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। আম বাগানে প্রচুর ছোট ছোট ছেলেমেয়ে খেলাধুলা করে। এর থেকে যে কোন ধরনের বড় অঘটন ঘটে যেতে পারতো বলে মনে করছে পুলিশ।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির