সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,জঙ্গিপুর: সামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নিহতদের পরিবারকে নগদ ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা জজ আদালত ১৩ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেছেন।দণ্ডিত ১৩ জনের নাম হলো:১. দিলদার নদাব (২৮), ২. আসমাউল নদাব ওরফে কালু (২৭), ৩. এনজামুল হক ওরফে বাবলু (২৭), ৪. জিয়াউল হক (৪৫), ৫. ফেকারুল সেখ ওরফে মহক (২৫), ৬. আজফারুল সেখ ওরফে বিলাই (২৪), ৭. মনিরুল সেখ ওরফে মনি (৩৯), ৮. একবাল সেখ (২৮), ৯. নুরুল ইসলাম (২৩), ১০. সাবা করিম (২৫), ১১. হযরত সেখ ওরফে হযরত আলী (৩৬), ১২. আকবর আলী ওরফে একবর সেখ (৩০) এবং ১৩. ইউসুফ সেখ (৪৯)।এদের মধ্যে ৫ জনের নাম এফআইআর-এ ছিল। বাকিদের তদন্তে পাওয়া তথ্য এবং তাঁদের ভূমিকার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। ওড়িশার ঝারসুগুডা, ঝাড়খণ্ডের পাকুড়, বীরভূমের পাইকর, হাওড়া, ফারাক্কা, সামশেরগঞ্জ এবং সুতি-সহ বিভিন্ন জায়গা থেকে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

তদন্তের সময় সিসিটিভি (CCTV) ক্যামেরা থেকে প্রাথমিক সূত্র পাওয়া গিয়েছিল। এছাড়া ‘গুগল ম্যাপস লোকেশন ভিজ্যুয়ালাইজেশন’ পদ্ধতি ব্যবহার করে অভিযুক্তদের মোবাইলের সিডিআর (CDR) ম্যাপে প্লট করা হয়েছিল। এর মাধ্যমে অপরাধের জায়গায় তাঁদের উপস্থিতি এবং প্রবেশ-প্রস্থানের পথ স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে।অভিযুক্তদের হাঁটার ধরন বা ‘গেইট প্যাটার্ন বিশ্লেষণ’ (Gait pattern analysis) করা হয়েছিল, যা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিদের হাঁটার ধরনের সাথে হুবহু মিলে গেছে।আদালত এই রায়ে ডিএনএ (DNA) প্রমাণের ওপরও গুরুত্ব দিয়েছেন। অপরাধে ব্যবহৃত অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ-র সাথে মৃত ব্যক্তিদের ডিএনএ মিলে গিয়েছে।এই মামলার দুই তদন্তকারী অফিসার (IO)—জঙ্গিপুর পুলিশ জেলার এসআই মিঠুন হালদার ও ইন্সপেক্টর প্রসূন মিত্র এবং স্পেশ্যাল পিপি (Public Prosecutor)বিভাস চট্টোপাধ্যায় অতি দ্রুত যাতে সাজা প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।। মাত্র নয় মাসের মধ্যেই দোষীদের শাস্তি সুনিশ্চিত করার জন্য জঙ্গিপুর জেলা পুলিশকেও অনেক অভিনন্দন।সোমবার দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। জোড়া খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক অমিতাভ  মুখোপাধ্যায়। ১২ এপ্রিল খুন হয়েছিলেন হরগোবিন্দ ও চন্দন দাস। দুজনে মাটির প্রতিমা তৈরি করতেন। মঙ্গলবার সাজা ঘোষণা হয়।সামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত ।দোষী সাব্যস্ত করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় । গত ১২ এপ্রিল খুন হয়েছিলেন হরগোবিন্দ ও চন্দন দাস।মঙ্গলবার সাজা ঘোষণা হয় সেই জোড়া খুনের ঘটনায়।মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভের জেরে ১২ এপ্রিল, ২০২৫ তারিখে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এলাকায় ব্যাপক হিংসা ও অশান্তি সৃষ্টি হয় সেই সময়।

এই ঘটনায় মূল অভিযুক্তসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। মুখ্যমন্ত্রী নির্দেশে সিট গঠন করে অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে চার্জশিট জমা দেওয়া হয় আদালতে।সেই ঘটনায় সোমবার শুনানি শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো সোমবার জঙ্গিপুর মহকুমা আদালত।মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্তদের। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এই গ্রেফতারের কথা জানান। তিনি মঙ্গলবার ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দ্রুততার সঙ্গে পুলিশ অপরাধীদের গ্রেফতার করে যাতে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছিল। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় একের পর একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশের জালে মূল অভিযুক্ত ইনজামুল হক ধরা পড়ে।এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার জানান, এই ঘটনায় ২জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাজ্য পুলিশ অভিযান চালিয়ে ইনজামুল হক নামে আরও একজনকে গ্রেফতার করে। অভিযুক্ত ইনজামুল জাফরাবাদের সুলিপাড়ার বাসিন্দা। তিনিই এই খুনের নির্দেশ দিয়েছিলেন। সুতি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ইনজামুল পেশায় রাজমিস্ত্রি।

তথ্য প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ভেঙে ফেলার অভিযোগ ওঠে ইনজামুলের বিরুদ্ধে।মূল অভিযুক্তের গ্রেফতারির পাশাপাশি ঘরছাড়াদের ফিরে আসার কথাও জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। তিনি বলেছিলেন এখনও পর্যন্ত ৮৫ জন ঘরছাড়ারা ফিরে আসেন। পরে ধীরে ধীরে সকল ঘর ছাড়ারাই এলাকায় ফিরে আসেন। অন্যদের ফিরে আসতে সাহায্য করছে পুলিশ প্রশাসন।এই অশান্তিতে গ্রেফতার হয়েছেন ২৭৪ জন এবং মামলা হয়েছে ৬০টি। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ১১ জন। এলাকার পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ বলে জানিয়েছিলেন তিনি। ৭০ শতাংশ দোকানপাট খুলেছিল ধীরে ধীরে শান্তি ফেরার পর।পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে কয়েকজনের জড়িত থাকার খবর মিলেছিল জোড়া খুনের ঘটনায়। তারমধ্যে দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে একজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের হদিশ মেলে। তাঁকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে। দু’জনে সম্পর্কে ভাই। জোড়া খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়। একাধিক গ্রেফতারের পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার ১৩ জনকে বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত করে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর