সমুদ্রগড় স্টেশনে সন্দেহজনক বস্তু উদ্ধারে তীব্র চাঞ্চল্য, তদন্তে বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি, সমুদ্রগড়:রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেলস্টেশনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি জলনামা পাইপের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটি দেখতে সকেট জাতীয় হওয়ায়, তা ঘিরে শুরু হয় বোমাতঙ্ক।ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্টেশনে পৌঁছায় আরপিএফ (RPF ), জিআরপি (GRP) এবং নাদনঘাট থানার (Nadanghat P.S.) পুলিশ। এলাকাটি ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে।

পুলিশ জানিয়েছে, বস্তুটি আদৌ বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সতর্কতা অবলম্বন করেই তদন্ত শুরু হয়েছে। স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত পরীক্ষার পর জানা যাবে বস্তুটির প্রকৃতি এবং বিপজ্জনক কি না তা। কে বা কারা এই ধরনের বস্তু ও সেখানে রেখে গেল তা জানতে আশেপাশের সিসিটিভির ফুটেছে খতিয়ে দেখছে পুলিশ।

চার নম্বর প্ল্যাটফর্মে (4 No Platfrom) সেডের নিচে যেখানে বোমা জাতীয় বস্তু পাওয়া যায় সেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এদিকে ওই প্লাটফর্ম দিয়ে বহু মানুষের চলাচলের পথ। তাদের চলাচল বন্ধ করে দেয় পুলিশ নিরাপত্তার খাতিরে। কে বা কারা জলের পাইপের ভেতর এই সকেট জাতীয় বস্তু ঢুকিয়ে রেখে গেল তা জানতে পুলিশ তদন্ত করছে। আশেপাশের লোকজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ