এই মুহূর্তে

সন্দেশখালিতে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ,মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি রোডের রামপুর এলাকায় একটি সরকারি বাস ও একটি টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়। আরো এক টোটো যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্যানিং হাসপাতালে(Caning Hospital) চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধামাখালি(Dhamakhali) থেকে একটি সরকারি বাস সড়বেড়িয়া দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা যাত্রী ভর্তি একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) পুলিশ।

এই ঘটনার পর এলাকায় বেশ কিছুক্ষণ স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় মানুষজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সরকারি বাস এবং টোটো দুটিকেই আটক করে থানায় নিয়ে গেছে। স্থানীয় মানুষের অভিযোগ ওই এলাকায় বাম্পার তৈরি করা উচিত। রাস্তা মসৃণ থাকায় দ্রুত গতিতে যানবাহন যাতায়াত করে।

সেখানে ধীরগতির টোটো(TOTO) যাতায়াত করতে গিয়ে প্রায়শই নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশের পক্ষ থেকে ধীরগতি টোটো চলাচলে ওই রাস্তায় নিয়ন্ত্রণ আনার চিন্তা ভাবনা শুরু হয়েছে।নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যারা আহত রয়েছে তাদের বয়ান রেকর্ড করছে পুলিশ। আহত টোটো চালকের এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করেছে পুলিশ। অপরদিকে সরকারি মাসের চালকের জবানবন্দী নিয়েছে পুলিশ।ওই এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহনের গতিতে নজরদারি চালাতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে আগামী দিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ