হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন।আজ তিনি সাঁকরাইল বিডিও(BDO) অফিসে শুনানি কেন্দ্রে হাজির হন।তিনি বলেন এই গ্রামেই তার জন্ম।পড়াশুনা বড় হওয়া এখানেই।অথচ তাকে ডেকে পাঠানো হয়।তার অভিযোগ বিজেপি চক্রান্ত করে এসব করছে।বয়স্ক অসুস্থ মানুষদের হয়রানি করছে।এতে লাভ হবে না। শনিবার সমস্ত তথ্য নিয়ে সাঁকরাইল বিডিও অফিসে উপস্থিত হন অজয় ভট্টাচার্য(Ajay Bhatatcharya)। তিনি বলেন, ‘সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি।

১৯৯৮, ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাম জমানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম। পরপর দুটো টার্ম জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছি। তবুও নির্বাচন কমিশন ২০০২ সালের এসআইআর সঙ্গে আমার এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে আমাকে শুনানিতে তলব করেছে। কিন্তু ওদের আমাকে শুনানিতে ডাকার জন্য উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল।

এইভাবে বহু মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করতে চাইছে নির্বাচন কমিশন। শুনানি তে থাকা রাজ্য সরকারি কর্মচারী সহ পুলিশ কর্মীদের ব্যবহার যথেষ্ট সন্তোষজনক ছিল বলে তিনি উল্লেখ করেন। কিন্তু কমিশন যেভাবে ডেকে হেনস্থা করছে তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সকলেই ক্ষুব্ধ কমিশনের এই আচরণে। মানুষের সময় নষ্ট হচ্ছে ।বয়স্ক মানুষদের আতঙ্কিত হতে হচ্ছে। অসুস্থদের রীতিমতো হেনস্থা হতে হচ্ছে।৮৫ উর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের শুনানি কেন্দ্রে টাকা যাবে না বলে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে কমিশন। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। বয়স্ক ব্যক্তিদের পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স ভাড়া করে বা গাড়ি ভাড়া করে অথবা কোলে করে নিয়ে আসছেন শুনানি কেন্দ্রে।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া