আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু শান্তিপুরের যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ায় ঘটল মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার টেংরিডাঙা গ্রামে।  পরিবারের তরফে জানান হয়েছে,  এদিন  সকালে বাড়ি থেকে মাছ ধরার নাম করে বেরন। কিছুক্ষণ পর শোনা যায় চাষের জমিতে বোমা ফাটার আওয়াজ। এরপর ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যায় স্থানীয় বাসিন্দারা।  

তারা গিয়ে দেখেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। নিহত ওই যুবক হলেন বছর একুশের সামিরুল শেখ।  এই বোমা বিস্ফোরণের ঘটনার জেরে টেংরিডাঙা গ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  প্রশ্ন উঠছে কি করে চাষের জমির মধ্যে তাজা বোমা এল। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই  নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামিরুল প্রায়ই বোমা বাধতো। তবে কোনও রাজনৈতিক দলের সাথে সামিরুল যুক্ত আছে কিনা সেই বিষয়টি অস্বীকার করেছে তার পরিবারের লোকজন।এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে  শান্তিপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

চিপসের লোভ দেখিয়ে নাবালিকাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ! পাকড়াও অভিযুক্ত

ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! খুনের অভিযোগ পরিবারের

আজ জগন্নাথধামের বর্ষপূর্তি, এলাহি আয়োজনে শুরু অনুষ্ঠান, কী থাকছে দিঘায়?‌

অবশেষে প্রকাশিত হল ICSE ও ISC-র ফলাফল, সেরার তালিকায় কোন রাজ্য?

দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানে ঢুকল লরি! অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ