প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়। বৃহস্পতিবার গভীররাতে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। বাংলার মানুষের কাছে তিনি বেশি পরিচিত মঙ্গলা গোঁসাই নামে। এপ্রিল মাসের শেষে জলপাইগুড়ির হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিছুদিন হাসপাতালে থাকার পরে বাড়িতে ফিরেছিলেন। এবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এপ্রিল মাসের শেষের দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি গলার সমস্যা চলছিল। পদ্মশ্রী পেলেও দারিদ্র্যতা পিছু ছাড়েনি তাঁর। বাংলার লোক সংস্কৃতির এমন উজ্জ্বল নক্ষত্রের খোঁজ অনেকেই নেন না। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসাও করাতে পারছিলেন না। জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা ১০৪ বছরের এই সারিঙ্গা বাদক ২০২৩ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এবারের বিধানসভা নির্বাচনের সময় ভোটও দিয়েছেন তিনি। অসুস্থ থাকায় ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি এলাকায় নিজের বাড়িতেই ভোট দিয়েছেন পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত। তারপরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিছুদিন ভর্তি থাকার পরে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু  মাস কাটতে না কাটতেই চলে গেলেন না ফেরার দেশে।

গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। হাসপাতালে থাকতে চাননি পদ্মশ্রী প্রাপক মঙ্গলা গোঁসাই। বাড়িতেই থাকার কথা বলেছিলেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধওলাগুড়িতে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ তাঁর বাড়িতে ভিড় জমান। শিল্পীর শেষ ইচ্ছানুযায়ী, তাঁর বাড়ির পাশেই নিজস্ব জমিতেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। 

জ্বর-লাগাতার বমি, ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন গ্রামবাসী, চাঞ্চল্য সন্দেশখালিতে

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার