Loading live market data...
Loading active stocks...
Connecting...

সকাল থেকে মুখ ভার আকাশের! বৃষ্টি মাটি করবে মোদির সভা? জানুন আবহাওয়ার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মেগা শনিবার। বাংলায় ব্রিগেডের ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের আগে এই সভা সফল হবে তো? মেগা এই মিটিং মাটি করবে না তো বৃষ্টি? শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার দেখে এমনটাই প্রশ্ন জাগছে বিজেপি কর্মী সমর্থকদের মনে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির তেমন জোরালো কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।  তাই আজ কলকাতায় প্রধানমন্ত্রীর জনসভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদের বৃষ্টি নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:  ভাতারে মুসলিম ভোটেই বাজিমাত করতে চায় তৃণমূল, পিছড়ে জাতিদের দিকে নজর বিজেপির

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।  

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ভবানীপুরের জয়ের কারণেই ‘টার্গেট’, দাবি শুভেন্দুর

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে