মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন বাংলার দাদা। বাংলায় কেন লগ্নি করা উচিত স্পেনীয় শিল্পতিদের কাছে তাও ব্যাখ্যা করলেন মহারাজ। আত্মদীপ্ত কণ্ঠে বললেন, ‘রাজনৈতিক দিক থেকে বাংলা স্থিতিশীল। ব্যবসার জন্য সরকার সাহায্য করে। জমি ব্যাঙ্ক রয়েছে।  ফলে লগ্নিকারীরা নিশ্চিন্তে লগ্নি করতে পারেন।’ এর পরেই মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন সৌরভ। 

বাংলায় বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ১২ দিনের বিদেশ সফরে গিয়েছেন। স্পেন থেকেই সিংহভাগ বিনিয়োগ টানার লক্ষ্যে রাজ্য সরকার। শুক্রবার মাদ্রিদে ছিল শিল্প সম্মেলন। রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই প্রতিশ্রুতিমাফিক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  তখনই বাংলায় বিনিয়োগ নিয়ে বলেন তিনি।

শুক্রবার শিল্প সম্মেলন থেকে রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শ্রমিকদের দক্ষতাবৃদ্ধি, শিল্পের উপযুক্ত পরিকাঠামো গঠন থেকে শুরু করে নির্দিষ্ট জমিনীতি তৈরি, ল্যান্ড ব্যাংক থেকে কারখানা গড়ার জন্য জমিদানের মতো একাধিক সুবিধার কথা জানান। বৃহস্পতিবারই মাদ্রিদে লা লিগার সভাপতির সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা অ্যাকাডেমি গড়ার লক্ষ্যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এবার এখন এটাই দেখার বিনিয়োগ বাংলায় আসে কিনা।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের