নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

Share:

নিজস্ব প্রতিনিধি: নদী বাঁচানোর লড়াইয়ে বয়স যে কোনও বাধা নয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন দুই প্রবীণ। জলঙ্গি ও অঞ্জনা নদীর সংস্কার এবং দখলমুক্তির দাবিতে সাইকেলে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছলেন কৃষ্ণনগরের ৮০ বছরের দুলাল বিশ্বাস এবং কাঁচরাপাড়ার তারকচন্দ্র পাল। তাঁদের লক্ষ্য ছিল একটাই- নদীর দুর্দশার কথা সরাসরি পৌঁছে দেওয়া দেশের প্রধানমন্ত্রীর দফতরে।

সেভ জলঙ্গি’ সংগঠনের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর সাইকেলে যাত্রা শুরু করেন তাঁরা। দীর্ঘ ২৩ দিনের পথ পেরিয়ে ৫ অক্টোবর দিল্লিতে পৌঁছন দুই প্রবীণ। এরপর প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে জলঙ্গি ও অঞ্জনা নদীর সংস্কারের দাবিতে স্মারকলিপি জমা দেন তাঁরা। সঙ্গে ছিল সাধারণ মানুষের গণস্বাক্ষর সংগ্রহের নথি এবং নদী সংরক্ষণ নিয়ে বাংলা ও হিন্দিতে ছাপানো লিফলেট। শুধু দাবিপত্র নয়, প্রধানমন্ত্রীর জন্য একটি দুর্গামূর্তিও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তাঁরা। ‘সেভ জলঙ্গি’র দাবি, এক সময় পদ্মার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা জলঙ্গি নদী সেই সংযোগ হারানোর পর থেকেই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। বর্তমানে নদীটির একাধিক অংশ কার্যত মৃতপ্রায়। অঞ্জনা নদীর অবস্থাও খুব একটা আলাদা নয়। নদীটি তার স্বাভাবিক প্রবাহ ও গতিপথ হারিয়েছে বলে অভিযোগ সংগঠনের। কৃষ্ণনগরে শহরের বিভিন্ন জায়গায় নদীর বুক দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

সংগঠনের সম্পাদক শঙ্খশুভ চক্রবর্তী বলেন, বয়সকে পিছনে ফেলে দুই অভিযাত্রী যে ভাবে সাইকেলে দিল্লি পৌঁছেছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার। সংগঠনের সদস্য যতন রায় চৌধুরীর কথায়, জলঙ্গি ও অঞ্জনা নদী সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতেই এই অভিনব উদ্যোগ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক