ভয়াবহ দুর্ঘটনা! দিঘা থেকে কলকাতা ফেরার পথে ছিটকে গেল বাসের চাকা, গুরুতর জখম ১০

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ পথ চলতে চলতেই নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বাসটির চারটি চাকা খুলে যায় বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী সরকারি বাস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ পথ চলতে চলতেই নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বাসটির চারটি চাকা খুলে যায় বলে খবর। ঘটনায় বাসটিতে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করার হয় এবং নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে অনেক বড়সড় বিপদের হাত থেকে বাসটি রক্ষা পেয়েছে। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটল?

প্রাথমিক তথ্য অনুসারে, জাতীয় সড়কে বাখরাবাদে পৌঁছনোর পরেই প্রথমে বাসটির পিছনের চাকা খুলে যায়। এরপর বাসটির আরও তিনটি চাকা খুলে যায় বলে জানা গিয়েছে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাড়িতে বাসটি নয়নাজুলিতে গড়িয়ে পড়ে যায়। তাতেই আহত হন ১০ জন যাত্রী। ঘটনাটি দেখা মাত্রই প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। এবং উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি তমলুক মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই দুর্ঘটনার পরে সংশ্লিষ্ট রাস্তায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। এবং বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। অবশ্য পরে নন্দকুমার থানার পুলিশকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে নন্দকুমার থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? চালকের কোনও সমস্যা ছিল? তিনিই কী ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন নাকি গাড়ি অতি দ্রুত ছিল? নাকি কোনও যান্ত্রিক সমস্যা ছিল? সেটা নিয়েই এখন প্রশ্ন উঠছে। তবে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন