অনলাইনে কেনা শাড়ির দাম দিতে রাজি হয়নি দাদু, অভিমানে আত্মঘাতী কিশোরী

শখ করে দাদুর কাছে শাড়ি চেয়েছিলেন, কিন্তু দাদু নাতনির আব্দার পূরণ করেনি। দেননি টাকা। পরিণতি হল ভয়ঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে দাদুর কাছে শাড়ি চেয়েছিলেন, কিন্তু দাদু নাতনির আব্দার পূরণ করেনি। দেননি টাকা। পরিণতি হল ভয়ঙ্কর। রাগে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী। হ্যাঁ, এমনটাই ছাত্রীর পরিবারের অভিযোগ। নিহতের নাম বিচিত্রা রায়, বয়স ১৮ বছর। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গা রামপুর থানার মল্লিকপুর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রের খবর, বিচিত্রা ওই এলাকার কাটাবাড়ি আদি বাসী উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। দুদিন আগে তিনি একটি শাড়ি অর্ডার দিয়েছিলেন অনলাইনে। শুক্রবার বাড়িতে ডেলিভারি দিতে আসে। তখন বিচিত্রা শাড়ির টাকার জন্যে দাদুর কাছে হাত পাতেন। তখন দাদু বলেন, কাজ শেষে বিকেলে বাড়ি ফিরে তিনি টাকা দেবেন। তিনি কিন্তু না করেননি। বরং বলেছিলেন পরে টাকা দেবেন।

পরিবারের অভিযোগ, ডেলিভারি বয়ের সামনে দাদু তাঁকে টাকা দিতে চায়নি বলে অভিমানে ঘরে চলে যান বিচিত্রা। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। এবং রাগে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। গলায় ফাঁস লাগিয়ে বসেন। প্রথমে পরিবার কিছু বুঝতে না পারলেও পরে বিচিত্রাকে ডাকতে যান। অনেকক্ষন ডাকার পরেও ছাত্রীটি দরজা না খোলায় ভেঙে দেন। ভিতরে ঢুকে তারা দেখতে পান বিচিত্রা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাঁকে নামিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

কিন্তু শেষ রক্ষা হয়নি।হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকেরা। এরপর শনিবার (৩০ নভেম্বর) দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ ছাত্রীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠায়। এই মূহুর্তে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের কথায়, পড়াশোনায় খুব ভাল ছিলেন বিচিত্রা। শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। তাঁর এমন পরিণতির কেউই বিশ্বাসই করতে পারছেন না।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা