রান্নার টাকা না পেয়ে শিক্ষকদের তালা বন্ধ করে রাখল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা

গত দেড় বছরের বেশি সময় ধরে মিড ডে মিল তৈরীর কাজের সঙ্গে যুক্ত স্থানীয় বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা

Share:

 

নিজস্ব প্রতিনিধি: করোনাকালে মিড ডে মিল রান্নার টাকা না পেয়ে স্কুল শিক্ষকদের তালা বন্ধ করে রাখলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মন পাড়া কাজী বাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে করোনাকালে গত দেড় বছরের বেশি সময় ধরে মিড ডে মিল তৈরীর কাজের সঙ্গে যুক্ত স্থানীয় বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।

অভিযোগ সম্প্রতি রান্নার বিল স্কুল কর্তৃপক্ষের হাতে এসেছে। এরমধ্যে দুটি গোষ্ঠী তাদের বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে। কিন্তু বাকি গোষ্ঠী গুলি টাকা পায়নি।এই বিষয়ে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন টাকা আসেনি। এতেই ক্ষুব্ধ হন গোষ্ঠীর সদস্যরা। সমস্যা মেটাতে সোমবার দুপুরে গোষ্ঠীর সদস্যদের নিয়ে স্কুলে বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাতে সমস্যা না মেটায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের তালাবন্ধ করে দেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

এরপর সোমবার বিকেলে সাংবাদিকদের কাছ থেকে বিশয়টি জানতে পারেন ডিআই প্রাইমারি শ্যামল চন্দ্র রায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্কুল ইন্সপেক্টর কে ওই স্কুলে যাবার নির্দেশ দেন। ঘটনায় ডি আই শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, ‘আমরা এখনই বিষয়টি জানতে পারলাম যে একটি স্কুলে মিড ডে মিল রান্নার বিল প্রদান নিয়ে শিক্ষকদের তালাবন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে যাবার জন্য ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া