আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সন্ধান চাই’, শুভেন্দুর গড় নন্দীগ্রামে পোস্টার তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে দেখা নেই সাংসদের। তাই বাধ্য হয়েই সাংসদের খোঁজে এলাকায় এলাকায় ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ পোস্টার দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। আর সেই পোস্টারে কার নাম জানেন? কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে বিপুল ভোটে জিতে সেখানকার বিজেপি সাংসদ হন। তাঁর খোঁজেই এবার এলাকায় এলাকায় ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ পোস্টার দিলেন নন্দীগ্রাম বিধানসভার বাসিন্দারা। অভিযোগ, বহুদিন ধরেই দেখা নেই তাঁর। এলাকার সুখ-দুঃখের কোনও খবরই রাখেন না প্রাক্তন বিচার পতি, অথচ অনেক ভরসা নিয়ে তাঁকে নন্দীগ্রাম তমলুকের সাংসদ করা হয়েছিল। কিন্তু বছর ঘুরে গেলেও নন্দীগ্রামের কোনও উন্নতিতে আসেননি তিনি। এমনকী তাঁর শহরের মানুষের খবরাখবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না তিনি। কোথায় তিনি?

সেই কারণেই এবার বিদ্রুপ করে তাঁর নিখোঁজ পোস্টার এলাকায় এলাকায় ছড়িয়ে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, প্রচারের জন্যে লোকসভা ভোটের আগে দিবারাত্র তমলুক চত্বরে থাকতেন তিনি। অথচ লোকসভা নির্বাচন ২০২৪- এরপর আর তাঁকে নন্দীগ্রামের দেখা যায়নি। তাই এবার তমলুকের বিভিন্ন এলাকায় তাঁর খোঁজে ‘সন্ধান চাই’ পোস্টার পড়ল। নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চল, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা -সহ একাধিক জায়গায় এমপির নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে এবার অন্তত এমপি নন্দীগ্রামে আসেন। এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব শেখ সামসুল ইসলাম দাবি করেছেন, ‘আমি বাজারে এসে দেখি নানা জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিখোঁজ পোস্টার পড়েছে। আমার মনে হয়, দিন কয়েক আগে ব্রিগেডে ধর্মীয় অনুষ্ঠানে চিকেন
প্যাটিস বিক্রি নিয়ে যে বিতর্ক উঠেছিল, তার সমর্থনে কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। আর সেই কারণেই বিজেপির গোষ্ঠীদন্দের শিকার হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দলের অনেকের দেখতে পারেনা। তাই আমার মনে হয় শুভেন্দু অধিকারীর অনুগামীরাই জায়গায় জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার ছড়িয়েছেন।’ শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কিন্তু এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব মন্ডল সভাপতি সুদীপ দাস। তিনি উল্টে দাবি করেছেন যে, ‘তৃণমূল কংগ্রেসের দেউলিয়া পনার এই নিকৃষ্টতম কাজটি করেছেন। পোস্টার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়া উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নয়। কারণ অভিজিৎ বাবু নিয়মিত নন্দীগ্রামে আসেন। তবে ২০২১ সালের নির্বাচনে হারার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো বোন নন্দীগ্রামে একবারও আসেননি, তাই পোস্টার পড়লে মমতার নামে পড়ুক।’ উল্লেখ্য, সোমবার (২২ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচি নিয়ে সারাদিন নন্দীগ্রাম বিধানসভাতে থাকার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Published by:

Share Link:

More Releted News:

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে সর্বদলীয় বৈঠক মালদা প্রশাসনের, কী কী নিয়ে প্রবেশ করা যাবে জানানো হল তা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ