মেমারিতে ব্রিজ ভেঙে নয়নজুলিতে পড়ল বাস, আহত ৭

দ্রুতগতিতে যাওয়ার পাশাপাশি অপর একটি সরকারি বাসের সঙ্গে রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় ১০ ফুট নীচে পড়ে গেল একটি বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের করুণাময়ী থেকে আসানসোলে যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলার মেমারির(Memari) কাছে দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে(Durgapur Expressway) বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল সরকারি বাস। দ্রুতগতিতে যাওয়ার পাশাপাশি অপর একটি সরকারি বাসের সঙ্গে রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় ১০ ফুট নীচে পড়ে গেল একটি বাস। সৌভাগ্যবশ্বত সেতুর নীচে নয়নজুলি থেকলেও তাতে জল ছিল না। তার জেরেই প্রাণে বেঁচে গেলেন ৫০ থেকে ৫৫ জন যাত্রী। তবে ঘটনার জেরে আহত(Injured) হয়েছেন ৭জন। দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান শহরের একটি ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে এদিন সকালে সল্টলেকের করুণাময়ী থেকে আসানসোলের পথে রওয়ানা দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের(SBSTC) একটি বাস। বাসযাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। বাসের যাত্রীরা বার বার বারণ করলেও চালক তাতে কার্যত কান দেননি। মেমারির কাছে বাসটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমেরই অপর একটি বাসের সঙ্গে রেষারেষি জুড়ে দেয়। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে থাকা একটি সেতুর রেলিং ভেঙে প্রায় ১০ ফুট নীচে পড়ে যায়। দীর্ঘক্ষণ বাসটি কার্যত সেই অবস্থাতেই ঝুলে ছিল। যাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। আসে পুলিশও। তাঁরা ক্রেন দিয়ে বাসটিকে ফের সেতুতে তোলেন। তার মধ্যেই গা ঢাকা দেন বাসটির চালক ও কন্ড্রাকটর। বেসরকারি বাসের মধ্যে রেষারেষি ও তার জেরে দুর্ঘটনার(Accident) খবর প্রায়ই শোনা যায়। কিন্তু দুটি সরকারি বাসের মধ্যে এই ধরনের রেষারেষি ও তার জেরে দুর্ঘটনা কার্যত নজীরবিহীন ঘটনা বলা যায়।  

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা