বঙ্গ–বিজেপির একঝাঁক বিধায়ক বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, বাদ পড়ছেন কারা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সব দল ঘর গোছাতে ব্যস্ত। কিন্তু বঙ্গ–বিজেপিতে এখন কারা টিকিট পাবেন এবং কারা পাবেন না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। একঝাঁক বিধায়ক এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নাম বাদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। তবে তা প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। কারণ এই তথ্য যদি বাইরে বেরিয়ে আসে তাতে ব্যাপক গোষ্ঠীকোন্দল দেখা দেবে। এমনকী তাঁরা আর নির্বাচনের কাজ করবেন না। আর তাঁরা বসে গেলে সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘিরে এখন দোলাচল রয়েছে বিজেপিতে। দলীয় সূত্রে খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। তাতেই বাদ পড়েছেন একঝাঁক পদ্ম–বিধায়ক। ইতিমধ্যেই একে অপরকে টপকাতে যাওয়ায় গোষ্ঠী কোন্দলের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। তার সঙ্গে সাংগঠনিক দুর্বলতা আর জোরালো নেতৃত্বের অভাবে কার্যত দিশাহারা গেরুয়া শিবির। এই আবহে যাঁরা বাদের তালিকায় চলে গেলেন তাঁরা হলেন— অনুপ সাহা (‌দুবরাজপুর)‌, দীপক বর্মন (‌ফালাকাটা)‌, গোপাল চন্দ্র সাহা (‌মালদহ)‌, বিমান ঘোষ (‌পুরশুড়া)‌, লক্ষ্মণ ঘোষ (‌দুর্গাপুর পশ্চিম)‌, সুশীল বর্মন (‌মাথাভাঙা)‌, নিখিলরঞ্জন দে (‌কোচবিহার দক্ষিণ)‌, বরেণ চন্দ্র বর্মন (‌শীতলকুচি)‌–সহ আরও অনেকে বলে সূত্রের খবর।

অন্যদিকে যেসব বিধায়ক বাদ পড়ছেন তাঁরা এলাকায় কাজ করেননি বলে তথ্য পেয়েছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাঁদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এঁদের প্রার্থী করলে জনসমর্থন মিলবে না বলেও তথ্য পেয়েছে রাজ্য নেতৃত্ব। আর যাঁরা বাদের তালিকায় আছেন তাঁরা হলেন— মালতী রাভা রায় (‌তুফানগঞ্জ)‌, মনোজ ওঁরাও (‌কুমারগঞ্জ)‌, কৌশিক রায় (‌ময়নাগুড়ি)‌, পুনা ভেঙরা (‌নাগরাকাটা)‌, বিষ্ণুপ্রসাদ শর্মা (‌কার্শিয়াং)‌, দুর্গা মুর্মু (‌ফাঁসিদেওয়া)‌, সত্যেন্দ্রনাথ রায় (‌গঙ্গারামপুর)‌, সুব্রত মৈত্র (‌বহরমপুর)‌, আশিস বিশ্বাস (‌কৃষ্ণগঞ্জ)‌, বঙ্কিম ঘোষ (‌চাকদহ)‌–সহ আরও অনেকে বলে সূত্রের খবর।

এছাড়া বিষ্ণুপদ রায় (‌ধূপগুড়ি)‌, রায়গঞ্জ বিধানসভায় নতুন মুখ আনা হতে পারে। কারণ বিজেপির টিকিটে পরে তৃণমূলে চলে যান কৃষ্ণা কল্যাণী। পরে উপনির্বাচনে জিতে আসেন তিনি তৃণমূলের টিকিটে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ক্ষেত্রেও একই ছবি। বাগদা বিধানসভা কেন্দ্রে জিতে বিশ্বজিৎ দাস এখন তৃণমূলে। তাই এখানে নতুন মুখ আনবে বিজেপি। কল্যাণী এবং হরিনঘাটা বিধানসভা কেন্দ্রে টিকিট পাবেন না যথাক্রমে অম্বিকা রায় এবং অসীমকুমার সরকার। হলদিয়া বিধানসভা কেন্দ্রে নতুন মুখ আনা হবে। কারণ এখানের বিজেপি বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। আরামবাগ বিধানসভা কেন্দ্রে মধূসুদন বাগ এবং খানাকুল বিধানসভা কেন্দ্রে সুশান্ত ঘোষ বাদের তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর। তবে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা–সহ আরও কয়েকজন বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর।

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার