শান্তিপুরের জাগ্রত বাগদেবী মায়ের এক মাস ব্যাপী পুজো সমাপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: সুদীর্ঘ একমাস ধরে চলার পর মঙ্গলবার সমাপ্ত হল নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো।শান্তিপুর ব্লকের(Shantipur Block) বাগআঁচড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসব এর মধ্য দিয়ে সূচনা হয় পুজোর । এ বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের যে শনি ও মঙ্গল বার পড়বে সেদিন থেকেই শুরু হয়ে একমাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজা-অর্চনা হয়।

ফাল্গুনের শেষ মঙ্গলবার তাই সমর্থ হল মায়ের আরাধনা । এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে এক মাস ধরে চলে মেলা। নদীয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে।এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে। তবে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এই এক মাস যাবত।

অন্যদিকে, ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলা সহ মায়ের পুজো অর্চনা। তাই মঙ্গলবার শেষের দিন সকলেরই মন ভার। অন্যদিকে, মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটখাট ব্যবসায়ীরাও এই ক’দিন তাদের নিজ নিজ পেশার মধ্য দিয়ে দুটো উপার্জনের মুখ দেখেছিল, তাই আবারও নতুন কোন মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তারা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?