শান্তিপুরে ৭ জনকে কামড়াল ক্ষ্যাপা শিয়াল, এলাকায় আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড়। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাত জনকে পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হন হাসপাতালে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর(Shantipur) বাবলা পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে। প্রত্যেকেই জানান, তাদের আক্রান্ত হওয়ার কথা। এলাকাবাসীরা জানাচ্ছেন বিকালের পর থেকে সন্ধ্যা সময় ওই রাস্তায় মাঝেমধ্যেই দেখা যায় শেয়াল(Fox)। তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো। বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হতে পারছে না।

ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের। খবর দেওয়া হয়েছে বনদপ্তরেও। সকলেরই দাবি ঐ ক্ষিপ্ত শেয়ালকে ধরে নিয়ে যাক বনদপ্তর ।না হলে এরপরে এ ধরনের আরও দুর্ঘটনা ঘটতেই থাকবে। অন্যদিকে,নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার(Krishnanagar Kotwali P.S.) পুলিশ বাস থেকে উদ্ধার করল গাঁজা । পোস্ট অফিস মোড় সংলগ্ন জায়গা থেকে হঠাৎই একটি বাসে নাকা চেকিং এর সময় উদ্ধার হয় একটি ব্যাগ । এরপর কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে কলকাতার ডোমকলগামী বাসকে কোতোয়ালি থানার সামনে নিয়ে যায় পুলিশ।

ড্রাইভার ও খালাসীর কথায় সন্দেহ হয়। বাস টাকে কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে চেকিং করা হয়। চেকিং এর সময় মালিক বিহিন একটি ব্যাগ উদ্ধার হয়। যার ভেতর থেকে বেরিয়ে আসে প্রায় ৪ কিলোর কাছাকাছি দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত গাঁজা(Ganja)। কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে আগাম খবর ছিল ,এই বাসের মধ্যে করে নেশাজাতীয় দ্রব্য পাচার করা হচ্ছে । এর ফলেই বাস টিকেট চেকিং করা হয়। তাতেই আসে পুলিশের সাফল্যতা ।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ