তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রয়োনজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আসায় প্রহর গুনছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আসায় নদিয়ার শান্তিপুরের(Shantipur) ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে।শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতিনিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে(Frog Marriage)। ডাকা হলো পুরোহিত। হল সিঁদুর দান এবং মালা বদল।

যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন। আর তারপড়ই বৃষ্টি হয়। তাই এবছরও তাঁদের এই অনুষ্ঠান। সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে। তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিজ্ঞান যখন এত এগিয়ে যাচ্ছে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতেপারে।

কিন্তু আদৌ কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি? নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার। শুক্রবার নদীয়া জেলাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেখা দিয়েছিল নামাজ পড়ার সময়। এই  তীব্র দাবদাহ থেকে মুক্তি দিতে তারা আল্লাহর কাছে কেঁদে আর্জি জানিয়েছেন। কিন্তু শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত