শান্তিপুরে নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ মৃতার পরিবার। ঘটনার পরে অভিযুক্ত স্বামী পলাতক।জানা যায় দীর্ঘ ১২ বছর আগে বনগাঁ রাজাপুর এলাকার বাসিন্দা অপর্ণা হালদারের(Aparna Haldar) সঙ্গে ফুলিয়া নতুন বুইচা এলাকার সুখেন বিশ্বাসের(Sukhen Biswas) সঙ্গে প্রেম করে বিবাহ হয়। এরপর বিয়ের পর থেকেই স্বামী – স্ত্রীর মধ্যে চলে বিভিন্ন বিষয়ে অশান্তি। মৃতার পরিবারের অভিযোগ গতকাল তাদের মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছিল কিছু ডকুমেন্টস নিতে। তারপর শনিবার সকালে তারা জানতে পারেন তাদের মেয়ে অপর্ণা হালদারের মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এবং কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার।

তারা জানান তাদের মেয়ে আত্মহত্যা(Suicide) করতে পারে না।তার কারণ গতকাল রাতেও ফোন করে জানিয়েছিল তার ওপর অত্যাচার হচ্ছে।এরপর আজ সকালে তাদের মেয়ের মৃত্যুর সংবাদ যখন তাদের জামাই দেয় তারপরে সন্দেহ হয় তাদের এবং তারা অভিযুক্ত জামাই সুখেন বিশ্বাস এবং তার পরিবারের বিরুদ্ধে তাদের মেয়েকে মেরে ফেলার অভিযোগ তুলেছেন। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্ত জামাই এর দৃষ্টান্তমূলক সাজা চায় মৃত অপর্ণা হালদারের পরিবার। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনার পরই অভিযুক্ত জামাই সুখের বিশ্বাস পলাতক।

অন্যদিকে,নদিয়ার কৃষ্ণগঞ্জে স্টেট ব্যাংকের(Krishnaganj State Bank) সিএসপি শাখায় দুঃসাহসিক চুরি। চুরি গেছে চার লক্ষ টাকার অধিক নগদ অর্থ।নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের সি এস পি শাখা রয়েছে । শুক্রবার রাতে সেই সিএসপি ব্যাংকে গেটের তালা ভেঙে ও লকার ভেঙে দুঃসাহসিক চুরি । ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ৪ লক্ষ ৭১ হাজার টাকা চুরি হয়েছে । তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। শুধু সিএসপি ব্যাংকেই নয় ব্যাংকের পাশে থাকা একটি দোকানেও সাটার ভেঙে চুরি হয়েছে বলে দাবি সিএসপির মালিকের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের