রাজনৈতিক নেতার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ভিন রাজ্য থেকে ফিরে স্বামীর আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে ভিন রাজ্যে থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করা।আর সেই সুযোগে স্ত্রী মজেছেন পরকীয়াতে। সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে স্ত্রীকে মুক্তি দিতেই নিজের বাড়ির ছাদে আত্মহত্যা স্বামীর।পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে ভিন রাজ্যে নির্মাণ সংক্রান্ত ঢালাই এর কাজে স্ত্রী সন্তান মা বাবা ছেড়ে নদিয়ার শান্তিপুর(Shantipur) বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েত গবারচর এলাকার সাধন বিশ্বাস(Sadhan Biswas) থাকেন বেশ কয়েক বছর। একদিকে ভিন রাজ্যে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর নিজে খেয়ে না খেয়ে সমস্ত উপার্জন তুলে দেন শান্তিপুরের পরিবারের দায়িত্বে থাকা স্ত্রীর হাতে। অথচ সেই স্ত্রী পরকীয়ায় মেতেছেন স্থানীয় গৌরাঙ্গ মিত্র(Gouranga Mitra) নামে এক রাজনৈতিক প্রভাবযুক্ত ব্যক্তির সাথে। সামাজিক মাধ্যমে সেই সমস্ত ছবি এবং মা সন্তান কিংবা প্রতিবেশী বন্ধুবান্ধবদের কাছ থেকে এ ধরনের বিভিন্ন তথ্য এবং স্ত্রী প্রায়শই ফোনে ব্যস্ত থাকার জন্য হতাশাগ্রস্থ ছিলেন।

শুক্রবার তিনি শান্তিপুরের বাড়িতে ফেরেন। স্ত্রীর সাথে এ বিষয়ে দীর্ঘক্ষণ কথোপকথন হয় । এরপর সকলে ঘুমিয়ে পড়লেও তিনি তার নিজের বিভিন্ন সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের জ্ঞাতার্থে তার মৃত্যুর কারণ স্পষ্ট করে আত্মহত্যা করেন। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে একই পাড়ায় বসবাসকারী গৌরাঙ্গ মিত্র তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে সুখের সংসার ভেঙেছে। বেশ কিছু ছবি ভিডিও রিল এ সমস্ত সে দেখেছে। তাই স্ত্রীকে মুক্তি দিতেই তার চলে যাওয়া।যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছেমদের সাথে বিষ এবং নাইট্রিক এসিড এ ধরনের কিছু খেয়েই হয়তো আত্মহত্যা। যা তারা লক্ষ্য করেছে শনিবার সকালে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরাঙ্গ মিত্র নামে অভিযুক্ত ব্যক্তি গত পঞ্চায়েত নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। আর এই প্রভাবশালী হওয়ার কারণেই নাকি বিষয়টা প্রতিবেশী কিংবা অন্যান্য মানুষজন এতদিন প্রতিবাদ করতে পারেননি ।পাশে দাঁড়াতে পারেননি মৃত্যুবরণ করা সাধন বিশ্বাসের।তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা করার কথা জানাননি ।যদিও তারা বলেছেন সামাজিক মাধ্যমে কি বলা হয়েছে তা তারা জানেন না ।বিষয়টি সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা গ্রাম, তবে মানুষের গুঞ্জন সামাজিক এই ব্যাধির বিচার হোক ।পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে গিয়ে এ ধরনের আঘাত মেনে নেওয়া যায় না।মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে শান্তিপুর থানার পুলিশ। একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবেও অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে,শান্তিপুরে সামাজিক মাধ্যমে ভিডিও করে বিষ খেয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই কারোর ওপর।

পুলিশের কাছে জবানবন্দী মৃতর বাবা-মার।শান্তিপুরে যুবকের সামাজিক মাধ্যমে ভিডিও করে আত্মহত্যার ঘটনায় ছেলের আত্মহত্যা প্রসঙ্গে জানেন না মা-বাবা, এমনটাই জানিয়েছেন তারা। বৌমা প্রসঙ্গেও ছেলের তোলা পরকীয়ার অভিযোগ এড়িয়ে খুবই ভালো বৌমা বলে জানান মৃত যুবকের বাবা- মা । বরং তারা বলেন ছেলে একটা পয়সা পাঠাতো না সংসার খরচ বাবদ। এমনকি মাঝেমধ্যে শান্তিপুরে এলে বাবা-মার গায়ে পর্যন্ত হাত তুলতো। শুক্রবার সে কখন বাড়িতে এসেছে তাও জানা নেই, সকাল বেলায় তার মৃতদেহ দেখতে পাওয়া গেছে। তবে এই মৃত্যুর প্রসঙ্গে সে সামাজিক মাধ্যমে যাই বলুক বাবা-মার কারোর সম্পর্কে কোন অভিযোগ নেই এবং এই কথা বলার জন্য কেউ তাদের জোর করেনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে নিজেদের চিন্তা ভাবনা থেকেই পুলিশের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন তারা। এই ঘটনায় কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও হয়নি থানায় ।এমনটাই পুলিশ সূত্রে খবর।

 

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি