শান্তিপুরে স্কুলের মধ্যেই রাত হলেই বসে নেশার আসর, জড়ো হয় সমাজবিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: স্কুলের মধ্যেই রাত হলেই বসে নেশার আসর। পাশেই রয়েছে মন্দির। তালা ভেঙে সেই মন্দির থেকে গভীর রাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ঠাকুরের গহনা ও নগদ চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার (Shantipur P.S.) অন্তর্গত শান্তিগড় কলোনি এলাকায়। জানা যায়, বহু বছর ধরে শান্তি ঘর কলোনির খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির(Sib Temple) রয়েছে। পাশেই রয়েছে শান্তিগড় কলোনির (Shantigar Colony) প্রাথমিক বিদ্যালয়।

সেই মন্দির থেকে শুক্রবার গভীর রাতে তালা ভেঙে ৫০ হাজার টাকার সামগ্রী ও নগদ চুরি হয়। প্রথমে মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে অভিযুক্তরা। সেখান থেকে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে নেয় তারা। পাশাপাশি প্রতিমার গায়ে থাকা রূপো ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেয় তারা। এলাকাবাসীর দাবি চুরি যাওয়া সামগ্রির আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। শনিবার সকালে পুজো দিতে গিয়ে প্রথম নজরে আসে চুরির ঘটনা।

খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ঐ মন্দিরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি প্রতিদিন রাত হলেই মদ ও নেশার আসর বসে ওই এলাকায়। স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলেই মদের আসর না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন। শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের