শান্তিপুরে ফুল চুরির ঘটনাস্থল সিল করে দিল পুলিশ ,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে মহিলাকে কান ধরে উঠবস এবং মহিলার আত্মহত্যার ঘটনায় পুলিশের তরফ থেকে ঘটনাস্থল সিল করে দেওয়া হল। যে ফুলের কারণে মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হল বাড়িতে থাকা সেই ফুলের বাগান কেটে সাফ করে দিল শোকাহত মেয়ে। অভিযোগপত্রে থাকা প্রত্যেক কে গ্রেফতার করতে হবে দাবি মৃতার পরিবারের।অপরদিকে ঘটনায় ফরেন্সিক তদন্তের দাবি বিজেপির। বিরোধীরা রাজনীতি করছে পাল্টা জবাব তৃণমূলের।ফুল তোলাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরে মহিলাকে কান ধরিয়ে উঠ বস, এবং ওই মহিলার আত্মহত্যার ঘটনায়। তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় মৃতার পরিবারের তরফে। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী অসীম করাতি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

অপরদিকে মৃতার বাড়ি ঘিরে দিয়েছে পুলিশ। যে ফুলের জন্য মাকে চলে যেতে হল বাড়িতে থাকা সেই সমস্ত ফুলের গাছ কেটে ফেলে দিলেন শোকাহত মেয়ে। ছোট ভাইয়ের ভবিষ্যৎ কি হবে? তাই নিয়ে দুশ্চিন্তায় পরিবার। তবে এলাকাবাসীর অভিযোগ মূল অভিযুক্ত কাজল করাতি এখনো অধরা। শুধু এলাকাবাসীর একটাই দাবি মূল অভিযুক্ত কাজল করার যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করে পুলিশ দৃষ্টান্তমূলক সাজা দিচ্ছে, ততক্ষণ তারা খুশি নন। স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব পুলিশের তৎপরতায় খুশি ।তারা জানাচ্ছেন পুলিশ পুলিশের কাজ করছে ।দোষীরা অবশ্যই শাস্তি পাবে।

শান্তিপুর হরিপুর অঞ্চলের ফুল তুলতে গিয়ে মহিলাকে হেনস্থা এবং কান ধরে উঠবস করানোর ঘটনায় আত্মঘাতী হয় মহিলা, ঘটনায় তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে শান্তিপুর থানায়।ফুল তুলতে গিয়ে মহিলাকে হেনস্থা এবং কান ধরে উঠবস করানোর অভিযোগ। ঘটনায় আত্মঘাতী মহিলা। এরপরই মৃতার পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে। তদন্ত নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম অসীম করাতি। ধৃতকে আজ রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অপর এক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিলন করাতিকে ক্লোজ করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা