মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের লজ্জায় আত্মহত্যা করলেন একমাত্র কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানে নিজেকে শেষ করে দিল অভিমানী একমাত্র কন্যা। মা ও তার প্রেমিক সহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের।বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী ,কন্যা ঘর-সংসার ফেলে অন্যত্র সংসার শুরু করেছেন মা । তার লাজ লজ্জা না থাকলেও পড়াশোনা করা মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে এই হীনমন্যতা থেকেই নিজেকে শেষ করে দিল। নদিয়ার শান্তিপুরের(Shantipur) এক একাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা মজুমদার। বাবা বিপুল বিয়ের প্রায় ১৯ বছর সংসার করার পর তার স্ত্রীর কাজ করে স্বাবলম্বী হওয়ার ইচ্ছাকে মান্যতা দেয়। মাত্র দু মাসের মধ্যেই উত্তর ২৪ পরগনার বনগাঁতে(Banga) এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় এবং বিবাহ বহির্ভূত প্রনয়ঘঠিত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী।

এরপর তার স্ত্রী রুপা মজুমদার ওই ব্যক্তির সঙ্গে গত এপ্রিল মাসে চলে যান। বিপুল বাবু একাধিকবার তার স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করলেও তিনি তা পারেননি। দু একদিন থাকার পরেও পুনরায় ওই ব্যক্তির কাছে ফিরে যান তার স্ত্রী। মৃতার পরিবারের দাবি করেন, এই ঘটনাই মেনে নিতে পারেননি তার মেয়ে। মায়ের চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েন তার মেয়েও। মেয়েকে একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও শেষমেষ শেষ রক্ষা হল না।

অপরদিকে মা বর্তমানে তার মেয়ের এই পরিণতির কথা আদতেও জানে কিনা তাও জানা নেই মৃতার পরিবারের । তবে তারা জানান এক আত্মীয়র মাধ্যমে তার মাকে মেয়ের মৃত্যুর খবর পাঠান হয়েছে । আদতেও তারা খবর দিয়েছে কিনা ওর মাকে এমনকি বর্তমানে ওর মা কোথায় রয়েছে তা কিছুই জানেননা তারা “।স্বাভাবিকভাবেই মাত্র একাদশ শ্রেণির পাঠরতা মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়ে তার বাবা সহ পরিবারের বাকি সদস্যরাও। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও পরিবার অভিযুক্ত মা এবং তার প্রেমিক সহ দুজনের বিরুদ্ধে শান্তিপুর থানায়(Shantipur P.S.) একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে শান্তিপুর থানার তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হয়েছে পুলিশের তরফে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা