ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে প্রাণ সংশয় শান্তিপুরের স্থানীয় বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী। ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি। প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এলাকার একাধিক বসতবাড়ির বাসিন্দারা। নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) বেলঘড়িয়া গবার চর তালতলা এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, শুক্রবার রাত থেকে একটি কালো খ্যাপা ষাঁড়(OX) বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ।যার কারণে আহত হয়েছেন এক ব্যক্তি। ষাঁড়টিকে এলাকা ছাড়া করতে গেলে আরো তান্ডব শুরু করে এলাকা জুড়ে।

শনিবার সকাল থেকেও একইভাবে ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডব চলে গোটা এলাকায়। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন। যার কারণে আরো আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ। তারা চাইছেন ক্ষ্যাপা ষাঁড়টিকে ধরে একটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য।না হলে এই তান্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। সকলে আতঙ্কে বিশেষ বাড়ির বাইরে বের হচ্ছে না।

কালো ষাঁড়ের গুতোর ভয়ে সকলে এখন প্রায় গৃহবন্দী। অন্যদিকে,পুকুর বোঝাইকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার আন্দুলের ফোকিরপাড়ায়।বহুদিনের পুকুরকে প্লট করে বিক্রি করে বুজিয়ে বসবাস করার উপক্রমে নেমেছে কিছু অসাধু মানুষ। স্থানীয় মানুষ প্রতিবাদে নেমে আটকানোর চেষ্টাও চলছে। স্থানীয় মানুষের বক্তব‍্য সাঁকরাইলের বিধায়িকা এই পুকুর সংস্কারের আস্বাস দেবার পরেও কিভাবে বোজাই করে ঘর তৈরীর প্ল‍্যান করে? আমরা এই পুকুর কিছুতেই বোজাই করতে দেব না।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের