‘শচিনকে বোলিং করতে ভয় পাইনি, রাজনীতিতেও পাচ্ছি না’, ভোটের লড়াইয়ে প্রস্তুতি শুরু ম্যাকোর

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের সবুজ গালিচা ছেড়ে এবার রাজনীতির উত্তপ্ত ময়দানে পা রাখলেন শিবশঙ্কর পাল। গত কয়েকদিন ধরেই তাঁকে ঘিরে জল্পনা চলছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন। সেই জল্পনাই সত্যি হল মঙ্গলবার। সকালে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি, আর বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করতেই স্পষ্ট হয়ে যায়, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন শিবশঙ্কর।

ময়দানে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশঙ্করের কাছে গত কয়েক বছর ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আসছিল। অবশেষে এবার সেই আহ্বান গ্রহণ করলেন তিনি। কেন এই পরিবর্তন? শিবশঙ্করের সোজাসাপটা জবাব, মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাঁকে রাজনীতিতে টেনেছে। তাঁর কথায়, “এতদিন নিজের মতো করে যতটা পেরেছি মানুষের পাশে থেকেছি। এবার আরও বড় পরিসরে কাজ করতে চাই। মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করব।” 

আরও পড়ুন: ১৮২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ হুমায়ুন কবীরের

ক্রিকেটের বাইশ গজে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের, কিন্তু রাজনীতির ময়দান তাঁর কাছে নতুন। তবু আত্মবিশ্বাসে ভরপুর শিবশঙ্কর। তিনি বলেন, “প্রথমে সবকিছুই নতুন থাকে। যেমন খেলায় ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেছি, তেমনই এখানেও শিখে নেব। শচিন তেন্ডুলকরকে বল করতে গিয়ে যেমন ভয় পাইনি, তেমনই ভোটের লড়াই নিয়েও কোনও ভয় নেই। জিততেই নামব।”

তুফানগঞ্জ তাঁর জন্মভূমি। দীর্ঘদিন কলকাতায় থাকলেও এই মাটির সঙ্গে তাঁর আবেগের টান অটুট। এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দিতেই ভোটে লড়ার সিদ্ধান্ত। জিতলে এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। কলকাতায় উত্তরবঙ্গের ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের জন্য একটি হস্টেল তৈরির স্বপ্নের কথাও জানিয়েছেন শিবশঙ্কর, যাতে আর্থিক কারণে কেউ মাঝপথে স্বপ্ন ছাড়তে বাধ্য না হয়।

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ