অভিষেকের বৈঠকস্থলের অদূরে চলল গুলি

ডায়মন্ডহারবারে (Diamond Harbour) পর্যালোচনা বৈঠক করছেন দলের নেতা কর্মীদের সঙ্গে। মঙ্গলবার ঠিক সেই সময় বৈঠকস্থল থেকে কিছুটা দূরে গুলি চলল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শ্যুট আউটের ঘটনা ঘটল ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বর্তমানে রয়েছেন ডায়মন্ডহারবারে। সেখানে পর্যালোচনা বৈঠক করছেন দলের নেতা কর্মীদের সঙ্গে। মঙ্গলবার ঠিক সেই সময় বৈঠকস্থল থেকে কিছুটা দূরে গুলি চালনার ঘটল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার ডায়মন্ডহারবারের রবীন্দ্র ভবনে বৈঠক করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার ঠিক তিনশো মিটার দূরে এক বিয়ে বাড়িতে এদিন গুলি চলে। আচমকা এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিয়ে বাড়িতে অশান্তির জেরে এদিন এই শ্যুট আউটের ঘটনা ঘটে।

আরও পড়ুন:মঙ্গলবার ডায়মন্ডহারবারে রিভিউ মিটিংয়ে সাংসদ অভিষেক

অন্যদিকে গুলি চালনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে গুলি চলল, কেন শ্যুট আউটের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজনৈতিক কারণে এই গুলি চলেনি। সূত্রের খবর, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে বচসা হয়, মূহুর্তেই কথাকাটি মারাত্মক আকার নেয়। সেই বচসার জেরে এদিন গুলি চলে। বিয়েবাড়িতে শূন্যে গুলি চালনার ঘটনা পর বিয়েবাড়িতে হুলুস্থুলকাণ্ড তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় একজনকে আটক করেছে। কী কারণে গুলি চল, তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি