সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেল ‘অদ্ভুতুড়ে হ্যারিকেন’

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার নতুন কিছু মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার দেখতে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্ট ফোন(Smart Phone) যেভাবে বাজারে চলে এসেছে। সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তের পথে চলে যাচ্ছে। শুধু তাই নয়, অভিনেতা-অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে।

ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে ।আর বিকল্প হিসাবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম(Short Flim) বানাচ্ছেন তারা। উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাটের(Bahirhat) একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হল ‘অদ্ভুতুড়ে হ্যারিকেন’ নামে একটি শর্ট ফিল্ম। যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন, রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী। অভিনয় করেছেন গৌরব চৌধুরী,শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দিপু গোলদার,নন্দিনী রায়,অনন্যা সিনহা।

এই শর্ট ফিল্মে সচেতনমূলক প্রচার করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভূত-পেত্নী নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা। এই শর্ট ফিল্ম এর সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে।সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গেছে। সাধারণ মানুষের কাছে তারা কর জোরে অনুরোধ জানিয়েছেন,আবার থিয়েটার দেখুন আর এই স্মার্ট ফোন যতটা পারেন কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা। আগামী দিনে থিয়েটার অভিনেতা-অভিনেত্রীরা আবারো আগের অবস্থায় ফিরবেন নাকি এভাবেই রুজি রুটিতে টান পড়বে তাদের সে উত্তর কিন্তু অধরা।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া