কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে সিদ্দারামাইয়া-শিবকুমার

Share:

May 28, 2026 8:20 am
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুর সফরে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুর সফরে শুভেন্দু অধিকারী। মায়াপুর ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার (২৮ মে) নদিয়ার মায়াপুরে যাচ্ছেন তিনি।

May 28, 2026 8:22 am
বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে আগামী দু’তিন দিন। তাতে তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

May 28, 2026 9:03 am
ঈদের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এক্সপোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইদুল-আজহার আন্তরিক শুভেচ্ছা! এই উৎসব আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও সুখের চেতনাকে আরও গভীর করুক। সকলের সাফল্য এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি।’

May 28, 2026 9:05 am
বীর সাভারকরের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
হিন্দুসম্রাট, জাতীয়তাবাদী মহান স্বাধীনতা সংগ্রামী, বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
May 28, 2026 9:06 am
রহিন পরব উপলক্ষ্যে জঙ্গলমহল সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
May 28, 2026 9:33 am
রেড রোডের বদলে ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে
May 28, 2026 9:41 am
ফলতায় গ্রেফতার তৃণমূল নেতা

ফলতায় বঙ্গনগরের এক তৃণমূল নেতা ইসরাফেল চাকদার গ্রেফতার। ভোটের আগে বাড়িতে বাড়িতে গিয়ে বয় দেখানোর অভিযোগে গ্রেফতার। 

May 28, 2026 10:33 am
রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন, একই পরিবারের চার জনের মৃত্যু
May 28, 2026 10:46 am
হাকিমপুর সীমান্ত চেকপোস্টে বাংলাদেশিদের ভিড়
ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ
May 28, 2026 10:52 am
সিদ্দারামাইয়াকে আলিঙ্গন শিবকুমারের, পা ছুঁয়ে প্রণাম সারলেন
May 28, 2026 11:04 am
পাটনায় গঙ্গায় নৌকাডুবি, মৃত ২

পাটনায় গঙ্গার উমানাথ ঘাটের কাছে নৌকাডুবি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ পাঁচ জন। 

May 28, 2026 11:21 am
জমি নিয়ে মারপিটের অভিযোগে জয়নগরে গ্রেফতার তৃণমূল নেতা
May 28, 2026 11:24 am
আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকার ওম বিড়লাকে চিঠি কাকলির
May 28, 2026 11:26 am
মুখ্যমন্ত্রী হয়ে মায়াপুরে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

মায়াপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে গিয়ে পুজো দেবেন তিনি। মায়াপুরে পৌঁছনোর পরে তাঁকে স্বাগত জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। 

May 28, 2026 11:38 am
মায়াপুরে গোশালায় বিশেষ পুজো দিলেন মুখ্যমন্ত্রী
May 28, 2026 11:49 am
ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে এই সেতু। ৩১ মে সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ রাখা হবে সেতুটি। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

May 28, 2026 12:43 pm
চন্দ্রোদয় মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
May 28, 2026 12:59 pm
ট্যাংরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার ও আধার কার্ড
May 28, 2026 1:35 pm
প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর

একদিন আগেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ, বৃহস্পতিবার চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল।

May 28, 2026 1:38 pm
নাগেরবাজার উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১

নাগেরবাজার উড়ালপুলে মোটর বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত ১। গাড়িচালক ও গাড়িটিকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ। 

May 28, 2026 1:53 pm
তৃণমূল নেতার কোমরে দড়ি

বিজপুরে তৃণমূলের যুব নেতা বনিকে গ্রেফতারির পর  কোমরে দড়ি বেঁধে, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে এলাকার রাস্তায় হাঁটাল পুলিশ। বিজপুর বিধানসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

May 28, 2026 2:43 pm
সৌগত রায়কে লক্ষ্য করে কাঁচা ডিম

তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম। শোনা গেল চোর স্লোগান। নিমতা থানার সামনে চরম বিশৃঙ্খলা।

May 28, 2026 3:43 pm
আদালতে পেশ শান্তনু সিনহা বিশ্বাসকে

আদালতে পেশ করা হল ধৃত পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস ও ব্যবসায়ী সোনা পাপ্পুকে। 

May 28, 2026 4:03 pm
চন্দ্রকোনায় গ্রেফতার তৃণমূল নেতা

চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে গ্রেফতার তৃণমূল নেতা উত্তমকুমার সাউ। দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। প্রায় ২ বছর ধরে স্ত্রীয়ের অ্যাকাউন্টে টাকা নিতেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

May 28, 2026 4:14 pm
'জীবনের ঝুঁকি রয়েছে'

পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের জীবনের ঝুঁকি রয়েছে। সেই কারণে তাঁকে গ্রেড ১ বন্দি হিসাবে ঘোষণা করে জেলে আলাদা রাখার আবেদন জানালেন আইনজীবী।

May 28, 2026 4:23 pm
রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী
May 28, 2026 4:35 pm
ইস্তফা সিদ্দারামাইয়ার

জল্পনার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধারামাইয়া। লোকভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন তিনি। সকালেই সিদ্দারামাইয়ার পা ছুঁইয়ে প্রণাম করেছিলেন ডিকে শিবকুমার।

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন