দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: সহজলভ্য প্রোটিনের উৎস হল ডিম। দামও কম আবার সমস্ত গুণ রয়েছে তার মধ্যে। অসুস্থ রোগীর পথ্যে বা সুষম খাদ্যের তালিকায় ডিম থাকেই। এমনকি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ডিম। তাই শীতকালে প্রতিদিন একটি করে ডিম খেতে বলে চিকিৎসকরা। তাতে ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জার হাত থেকে রক্ষা পাওয়া যায়। বাজারে বিভিন্ন ধরণের ডিম পাওয়া যায়। পোলট্রির মুরগির ডিম, দেশি মুরগি বা হাসের ডিম সহজলভ্য। আজ আমরা মূলত আলোচনা করব পোলট্রি ও দেশি মুরগির ডিম নিয়ে। কোন ডিমের মধ্যে গুণ বেশি আর কার কম। সেটাই হবে আলোচ্য বিষয়।

বাঙালিদের মধ্যে ডিমের পুষ্টিগুণ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকের আবার ভুল ধারণাও রয়েছে। বেশিরভাগ মানুষই মনে করেন পোলট্রির ডিমের তুলনায় দেশি মুরগির ডিমে পুষ্টিগুণ বেশি থাকে। পোলট্রির ডিম বড় সাইজের হলেও তার গুণ কম। এই ধারণা রয়েছে। কিন্তু তেমনটা নয়। তথ্য ঘাটতে গিয়ে দেখা যাচ্ছে, দেশি মুরগি নয়, পুষ্টিগুণের পরিমান বেশি রয়েছে পোলট্রি মুরগির ডিমেই। তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। পোলট্রির মুরগিকে পালন করা হয় যত্নসহকারে। তাদের খাদ্যে থাকে হলুদ ভুট্টা, আলফা আলফা ঘাস। এছাড়াও বছরভর শুকনো সতেজ ঘাসপাতা থাকে, যেগুলি খাওয়ানো হয় পোলট্রির মুরগিকে। অপরদিকে দেশি মুরগি ঘাস পাতা, পোকামাকড়, চালের খুদ ভাত খেয়ে বড় হয়। ফলে ডিমের কুসুম হলুদ রঙের হয় স্বাদেও ভাল। কিন্তু গুণের দিকে দিয়ে একটু কম প্রোটিন যুক্ত।

আরও পডুন: শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

পোলট্রির মুরগির ডিমে ও দেশি মুরগির ডিমে থাকে উচ্চ মাত্রায় প্রোটিন, টিপটোফেন, লাইসিন, সিসটাইন, টাইরোসিন, আর্জিনিন, গ্লুটামিক অ্যাসিড, প্রলিন, ফ্রিয়োনিন, লিউসিন, গ্লাইসিন, জল, ফ্যাটজাতীয় পদার্থ, কোলেস্টেরল, মিথিওনিন, ভিটামিন এ। এছাড়াও তাতে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট (লুটেইন ও জিয়াজ্যান্থিন), যা চোখের স্বাস্থ্য রক্ষায় কার্যকর। যেহেতু দেশি ডিমের ওজন পোল্ট্রি ডিমের থেকে অনেক কম তাই পুষ্টি উপাদান বেশি পরিমানে পাওয়া যায় পোল্ট্রি মুরগির ডিম থেকে। দেশি মুরগির ডিমের ওজন ৪০-৪৫ গ্রাম অপর দিকে পোলট্রি মুরগির ডিমের গড় ওজন ৫৫-৬৫ গ্রাম।

পোলট্রির ডিম সহজলভ্য এবং এর প্রোটিনের পরিমাণ বেশি, যা দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণে সহায়ক। দামও তুলনামূলক কম। একটি পোলট্রির ডিম খেলে পুষ্টি উপাদান যতটা পরিমানে পাওয়া যায় , দেশি মুরগির ডিম থেকে সেই পরিমাণ পুষ্টি উপাদান পেতে হলে প্রায় দুটো ডিম খেতে হয়। তাই পোলট্রির ডিম এগিয়ে রয়েছে পুষ্টিগুণে।

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল