হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি মাস ফুরালেই বাংলাদেশে পা রাখার কথা রয়েছে শেখ হাসিনার। ডিসেম্বরে নিজের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে মুজিবকন্য়ার। কিন্তু তার আগেই জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে। যা নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খাচ্ছে তারেক রহমানের সরকার। আজ, রবিবার সেই অশান্তির মাত্রা অনেকটাই বৃদ্ধি পেল ওপার বাংলায়। এদিন হাসিনার দল আওয়ামী লিগের তরফে বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়াল গোপালগঞ্জে। লগি–বইঠা, রামদা, চিনা কুঠার-সহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেল নিষিদ্ধ আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনগুলিকে। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে আগুন (এপিসি) ও পুলিশ বক্স(চৌকি )ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করার অভিযোগ উঠল হাসিনার দলের কর্মীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেছে আওয়ামী লিগের কর্মীরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে নতুন নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। সেটির নামকরণ করা হয়েছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামে। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তাঁরা। পরে হাসিনার দলের কর্মীরা পুরনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধও করে। যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে গতকাল, শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটে। গোটা বিষয়টির জন্য কাঠগড়ায় তোলা হয়েছে আওয়ামী লিগকে।

আরও পডুন: ২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেয় আওয়ামী লিগের কর্মীরা। পরে উপজেলার কুশলী ইউনিয়নে বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোটের উপর হাসিনার ঘরওয়াপসির আগেই ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। এবার রাস্তায় নেমে আন্দোলনে নাম জড়াচ্ছে তাঁরই দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!