মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় খুশির খবর। মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দুই থেকে তিন হলেন রোশনি ভট্টাচার্য এবং তূর্য সেন। আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর দিয়েছেন রোশনি। তিনি লিখেছেন, ‘স্পয়লার অ্যালার্ট: আমাদের মেয়ে হয়েছে। আর এভাবেই আমাদের জীবন আনলিমিটেড মিষ্টত্বে ভরে উঠেছে।’

২০২১ সালের ১৩ অক্টোবরে আইনি বিয়ে সেরেছিলেন রোশনি ভট্টাচার্য এবং তূর্য সেন। এরপর ২০২২ সালের ৮ ডিসেম্বর তাঁরা সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন। চলতি বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলকে জানিয়েছিলেন রোশনি। কিছুদিন আগেই তাঁর সাধের অনুষ্ঠান হয়েছিল। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তারপর এদিন সুখবর দিলেন অভিনেত্রী। টেলিভিশন ইন্ডাস্ট্রি দিয়েই হাতেখড়ি হয়েছিল রোশনির। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। তারপরে বড়পর্দাতেও তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছেন সকলে। বিশেষ করে ‘অতি উত্তম’ সিনেমাতে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। রোশনি ভট্টাচার্য ‘ফেলনা’, ‘গোধূলি আলাপ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া তিনি ‘অতি উত্তম’, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র মতো ছবিতে কাজ করেছেন।

আরও পডুন: সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তান জন্মের খবর দিতেই তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই