এই মুহূর্তে

শ্যামনগরে গর্ভে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শ্যামনগর: উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর ব্যানার্জিপাড়ার মনসাতলা এলাকার বাসিন্দা শ্রাবণী পাল দত্ত নামে এক গর্ভবতী গৃহবধূ স্ত্রী রোগ বিশেষজ্ঞ সোমা বসাকের(Dr.Soma Basak) গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু অভিযোগে উত্তেজনা শ্যামনগরে(Shyamnagar)।এই ঘটনায় মঙ্গলবার রাতে ঐ চিকিৎসককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে করা হয় এবং তার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন ওই চিকিৎসক। এরপর মঙ্গলবার সন্ধ্যার পর শ্যামনগরে একটি ওষুধের দোকানে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও মৃত শিশুর পরিবার। ঘটনাস্থলে জগদ্দল থানার(Jagtdal P.S.) বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ ওই চিকিৎসকের অধীনে তারা তাদের সন্তান সম্ভাব্য গৃহবধূকে ভর্তি করেছিলেন। তিনি যে নার্সিংহোমে ভর্তি করতে বলেছিলেন সেখানেই তারা ওই গৃহবধূকে ভর্তি করেছিলেন। গর্ভে থাকাকালীন হঠাৎ শিশুর অবস্থা খারাপ হয়। তিনি নার্সিংহোমে ভর্তি করতে বললে রাতেই পরিবারের লোকজন গর্ভবতী গৃহবধূকে ভর্তি করে দেয়। নার্সিংহোম থেকে বারবার ওই মহিলা চিকিৎসককে গর্ভে থাকা শিশুর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বলে জানানো হয়। কিন্তু সারা রাতে একাধিকবার ফোন করার পরেও ওই মহিলার চিকিৎসক নার্সিংহোমে আসেন না। পরের দিন সকাল ন’টার পর তিনি এসে যখন ওই গর্ভবতী মহিলার অস্ত্রোপচার করেন তখন মৃত শিশু তার গর্ভ থেকে বের হয়।

পরিবারের অভিযোগ দায়িত্ব জ্ঞান হীনতার মত কাজ করেছেন ওই মহিলা চিকিৎসক। তাকে আর শ্যামনগরে যে চেম্বারে তিনি রোগী দেখেন সেখানে বসতে দেওয়া হবে না। ভবিষ্যতে যাতে আর কোন গর্ভবতী মহিলার এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য ওই মহিলা চিকিৎসকের শাস্তি দাবী করেছেন পরিবারের লোকজন। যদিও ওই মহিলা চিকিৎসক বারবার বোঝানোর চেষ্টা করেছেন এতে তার কিছু করার নেই। ওই গৃহবধূ মৃত শিশু প্রসব করেছে। কিন্তু তা মানতে নারাজ পরিবারের লোকজন। মহিলা চিকিৎসকের গাফিলতিতেই তাদের শব্দই এত শিশুর গর্ভে মৃত্যু হয়েছে বলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte