শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,শিবপুর: হাওড়া জেলার শিবপুর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বড়েকে কোমরে দড়ি বেঁধে ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে এলাকায় প্যারেড করাল পুলিশ। সোমবার বিকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শিবপুর থানার(Sibpur P.S.) পুলিশ যৌথভাবে জিটি রোড(G T Road) এবং সংলগ্ন ট্রাম ডিপো এলাকায় তাঁর বাড়ির সামনে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ(Mumbai Crime Branch) পুলিশের হাতে গ্রেফতার হয় বড়ে সহ তিনজন।

তাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় চওড়া বস্তিতে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। গত ৭ই মে ওই ঘটনার পর সে ফেরার ছিল। রবিবার তাকে হাওড়া আদালতে(Howrah Court) তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বড়ের স্ত্রী শামীমা বানু তৃণমূলের কাউন্সিলর ছিলেন। বড়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বেআইনি নির্মাণ, তোলাবাজি এবং গুন্ডাগিরি করত বলে অভিযোগ।

অন্যদিকে,হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে(Akash Singh) কেবল অন্তর্বাস পরিহিত অবস্থায় হাওড়ার রাজপথ দিয়ে ঘোরানো হল।২০২১ সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকেই গ্রেফতার করেছিল। তবে, সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজ তাকে এভাবে রাজপথে ঘোরানো হল

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১ ও তারপরে বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় সে হামলা চালিয়েছিল। যেসব এলাকায় দুষ্কৃতী হামলা করে সেই সব জায়গায় পুর্ন ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। যেটা জানা যাচ্ছে যে তাকে যখন নিয়ে আসা হয় সেই সময় সে অন্তর্বাস কাপড় পড়েছিল। সেই সময় তাকে নিয়ে এলাকা ঘোরানো হয়। সেই সব জায়গা খতিয়ে দেখা হয় যেসব জায়গায় ক্রাইম করেছিল সে বিগত দিনে।

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল