শিলাবতী নদীর জল বেড়ে ডুবেছে কাঠের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের

Share:

নিজস্ব প্রতিনিধি ,চন্দ্রকোনা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ২ ব্লকের ভগবানপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকির এলাকায় শিলাবতী নদীর জল বেড়ে ডুবেছে কাঠের সাঁকো(Bamboo Bridge)। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের। এদিকে,উড়িষ্যা উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে ‘ডানা’ প্রবল আকার ধারণ না করলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধান চাষের ক্ষেতে এর প্রভাব পড়েছে বেশ কিছুটা, পশ্চিম মেদিনীপুরেও ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়।

চন্দ্রকোনা(Chandrakona) এক নাম্বার ব্লকের মৌলা পরমানন্দপুর ,জগন্নাথপুর, পাইইকমাজিটা সহ চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। একাধিক জায়গায় ধান জমি জলমগ্ন হয়ে রয়েছে ধান জমি দিয়ে বয়ে চলেছে জল। নষ্ট বিঘার পর বিঘা জমির ধান। মাঠের এই ধান ঘরে তুলতে পারবে কিনা তার নিয়েও প্রবল চিন্তায় কৃষকেরা। যার ফলে মাথায় হাত কৃষকদের। কারণ ঋণ নিয়ে এই ধানের চাষ করেছিলেন কৃষকেরা।

কেউ কেউ আবার ঋণ নিয়ে অন্যের জমিতে ধানের চাষ করেছেন। বিঘে প্রতি আনুমানিক প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা খরচা হয়েছে বলে জানাচ্ছেন কৃষকেরা। এত টাকা খরচা করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।এই আর্থিক ক্ষতির মুখে কিভাবে তারা মেটাবেন মহাজনের থেকে নেওয়া ঋণ তা নিয়ে চিন্তায় তাদের মাথায় হাত। তাই প্রশাসন ও সরকারের আর্থিক অনুদান বা সাহায্যের আবেদন কৃষকদের ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি