শিলিগুড়ির সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, কয়েক লক্ষ টাকার সোনা লুট, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসিমচক: শিলিগুড়িতে রবিবার ছুটির দিনে প্রকাশ্য দিবালোকে একটি সোনার অলঙ্কারের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। রবিবার দুপুরে হিলকার্ট রোডের(Hil Cut Road) নামী ওই সোনার দোকানে ৭ জনের ডাকত দল আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। কয়েক কোটি টাকার সোনার গয়না লুট করে বলে অভিযোগ। লুট করে পালানোর সময় দুইজনকে স্থানীয়রা ধরে ফেলে। ভরদুপুরে ক্রেতা সেজে হাসিম চকের(Hashmi Chak) সোনার দোকানের লুট করে দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর করে লুট করে তাঁরা। লুট করে পালানোর সময় দোকানে তালা লাগিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা। বাইক নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশ ধাওয়া করে। দুজন দুষ্কৃতি ধরা পড়েছে আগ্নেয়াস্ত্র সহ।

একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মোট সাতজন দুষ্কৃতী ছিল। তার মধ্যে একজন মহিলা ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানা(Siliguri P.S.), গোয়েন্দা বিভাগ-সহ বিভিন্ন থানার পুলিশ কর্মীরা গিয়েছেন। রবিবারের ভর দুপুরে শিলিগুড়ির হিলকার্ট রোডে ওই সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। জানা গেছে ৭ জন দুষ্কৃতী ওই দোকানে হামলা চালায়। দোকানের নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে মারধর করে লুটপাট চালানো হয়।

দোকানে থাকা সব গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। যাওয়ার সময় দোকানের কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেয় দুষ্কৃতীরা। বাইরে থেকে দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। তবে তবে ২ জন দুষ্কৃতী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।ওই দোকানটিতে ১২ জন নিরাপত্তা রক্ষী ছিল।শিলিগুড়ির মেয়র গৌতম দেব ওই সোনার দোকানের(Gold Shop) ঘটনাস্থলে ডাকাতি হওয়ার পর খবর পেয়ে পৌঁছেছেন।

ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও স্থানীয় বিধায়ক শংকর ঘোষ। শংকরবাবু বলেন, “শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। পরপর এই ধরনের ঘটনা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়।” তবে মেয়র গৌতম দেব দাবি করেন, “শহরের নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি নেই। পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”নিরাপত্তা নিয়ে দুই নেতার ভিন্ন মত প্রকাশ করলেও শহরবাসীর মনে এখন একটাই প্রশ্ন—শিলিগুড়ি কি আর নিরাপদ আছে?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির