১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাড়ছে জনঘনত্ব। তার সঙ্গে বাড়ছে মানুষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা অবদি কর্মব্যস্ততায় মানুষ ক্রমশ ব্যস্ত হয়ে পড়েছে। তবে ব্যস্ততার ফাঁকে সকলেই একটু বিশ্রাম নীরবতা পেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সবুজের সমাহার। নেই শহরের মতো কর্মব্যস্ততা কোলাহল। চারিদিকে সবুজের বাহার। সবুজের মধ্যেই রয়েছে ১০০ বছরেরও বেশি পুরনো মহাকাল মন্দির (Mahakal Temple)। ইতিপূর্বে মন্দির পরিচিতি ছিল গ্রাম ঠাকুরের মন্দির নামে। ইদানিংকালে নাম হয়েছে মহাকাল মন্দির। চারিদিকে ভক্তিময় পরিবেশ, মন্দিরের মধ্যেই রয়েছে খালের স্নিগ্ধ জল।

যেই জলের স্নান করে ভক্তরা মহাকালকে পুজো দিয়ে থাকেন। সকাল সন্ধ্যা দু- বেলায় মন্দির খোলা হয়। এক অনাবিল স্নিগ্ধতা বিরাজ করে চারিদিকে। মহাকাল মন্দির খুব জাগ্রত, লোককথা অনুযায়ী ভক্তদের সকল মনের ইচ্ছা পূরণ করেন মহাকাল। তাই প্রতিদিনই মন্দির খোলা থাকার সময় ভক্তদের ভিড় জমে উল্লেখযোগ্যভাবে।মন্দিরের বাইরের পরিবেশ দুর্দান্ত। চারিদিকে সবুজে সবুজ। চোখ যেদিকেই যায় সেদিকেই যেন সবুজের ছোঁয়া।

ভুট্টার ক্ষেত সবুজের বাহারি ছটা বৃদ্ধি করে।শিলিগুড়ি শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উত্তর পলাশ। সেখানেই রয়েছে প্রকৃতির এই অপূর্ব সুন্দর বাহার। পাশাপাশি মন্দিরের ভক্তিময় পরিবেশ আলাদা মাত্রা বহন করে।প্রায় সারা বছর এই মহাকাল মন্দির এসে পুজো দেন ভক্তরা। বিশেষত চৈত্র, বৈশাখ এবং শ্রাবণ মাসে এই মন্দিরে ভক্তের ভিড় বাড়ে। বাংলার নববর্ষের দিন বহু মানুষের ভিড় হয় সেখানে।ধীরে ধীরে এই মহাকাল মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে শিব ভক্তদের মহা তীর্থক্ষেত্র।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল