চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আমি আর ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না’‌, তাহলে কোন কেন্দ্রে?‌ জানিয়ে দিলেন গৌতম

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। আর তা প্রকাশ হলেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। এই আবহে আজ, শুক্রবার‌ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি স্পষ্টভাষায় আজ জানিয়ে দিয়েছেন, নিজের পরিচিত আসন ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পরিবর্তে এবার তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই কথা ঘোষণা করার পরই জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগেই এভাবে আগ বাড়িয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ঘোষণা করে দেওয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। আজ, শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায় একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হন মেয়র। সেখানেই অকপটে গৌতম দেব বলেন, ‘আমি আর ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না। প্রকাশ্যে বলে যাচ্ছি, আমি আমার জন্মভূমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। ডাবগ্রাম–ফুলবাড়িতে আমি এবং আমাদের সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে সেটা অতীতে হয়নি। কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছি।’

অন্যদিকে এসআইআর পর্ব এখনও চলছে বাংলায়। কোনও রাজনৈতিক দলই তা শেষ না হলে প্রার্থী তালিকা সামনে আনবে না। সেখানে গৌতম দেবের এমন মন্তব্য দলের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কৌশল বলে মনে করছেন অনেকে। তবে শিলিগুড়ির মেয়র ব্যাখ্যা দিয়েছেন। গৌতম দেবের বক্তব্য, ‘‌আমি পরে শিলিগুড়ির মেয়র হয়েছি। এতে ব্যক্তিগতভাবে আমার কোনও ক্ষতি হয়নি। কিন্তু ডাবগ্রাম–ফুলবাড়ির মানুষ বুঝতে পেরেছেন, এখানে কাজ করছে রাজ্য সরকার আর ভোটে জয় পাচ্ছে অন্য দল। এমন পরিস্থিতি চলতে পারে না।’ নির্বাচনের আগে জনগণের কাছে কি বার্তা দিলেন?‌ উঠছে প্রশ্ন।

এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম–ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন গৌতম দেব। আর তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল, ২০২৬ সালের নির্বাচনে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন?‌ এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গৌতম দেব শিলিগুড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন। শিলিগুড়ি গৌতম দেবের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় এই সিদ্ধান্ত তাঁর পক্ষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ