শিলিগুড়ি পুলিশের জালে ধরা পরল ‘স্মার্ট চোর’, রাতে চুরি করা নেশা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিয়ে বাড়িতে ঢুকে নিমন্ত্রণ খাওয়ার অছিলায় একের পর এক চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ। এবার শিলিগুড়ি পুলিশের জালে ধরা পড়লো ‘স্মার্ট চোর'(Smart Thief)। তার নাম নবনীত কুমার গুপ্তা(Nabanita Kumar Gupta)। বয়স মাত্র ৩২। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় সে ভাড়া থাকতো। সুট বুট পরিহিত ওই যুবককে দেখলে যে কেউ মনে করত তিনি কোন কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। শিলিগুড়ির হায়দার পাড়ার(Hayderpara) একটি সেলুন সে চালায়। দিনেরবেলা এটাই তার পেশা। আর রাতের অন্ধকার নেমে এলে তার নেশা হলো চুরি করা। মূলত তার টার্গেট থাকতো নগদ টাকা অথবা সোনা – রুপোর গয়না। পুলিশের চোখে ধুলো দিতে নাপিত নবনীতের কেরামতি ছিল যথেষ্ট। চুরির সময় সে ব্যবহার করত একটি দামি মোটরসাইকেল।

কাচ মিটলেই ভিন্ন শহরে গিয়ে সেই মোটরসাইকেল বিক্রি করে দিত। ফের নতুন মোটরসাইকেল কিনে নতুন চুড়ির পরিকল্পনা নিত। চুরির পর সিসিটিভি (CCTV)ফুটেজ থেকে পুলিশ নাগাল পেত না এই স্মার্ট চোরের। গত ২৬ ফেব্রুয়ারি শিলিগুড়ির প্রধান নগর থানায় এলাকায় একটি চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ এই চোরের সন্ধান পায়। দেখা যায় ওই বাইকটি শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। ওই সূত্র ধরে সেই ঠিকানায় পৌঁছে দেখা যায় যে এই চুরির ঘটনায় যুক্ত সে ওই ঠিকানায় থাকে না। সে ওই বাড়ি ভাড়া নিয়ে রেন্ট এগ্রিমেন্ট দেখিয়ে বাইক কিনেছিল। তারপর সেখান থেকে সরে গিয়েছিল। এরপর পুলিশ সো স্মার্টফোন জানতে পারে ওই চোর বর্তমানে থাকে হায়দার পাড়া এলাকায়। সেখানে সে নতুন বাড়ি ভাড়া নিয়েছে। বারবার সে তার ঠিকানা বদলাত। এরপর প্রধান নগর থানার পুলিশ ফোর্স মারফত অভিযান চালিয়ে ওই স্মার্ট চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কত জানুয়ারি মাসে প্রধাননগর থানা এলাকার গুরুম বস্তিতে সে একটি চুরির ঘটনা ঘটিয়েছিল। চুরির পর সে সমস্ত মালপত্র বীরপাড়ায় এক ব্যক্তির কাছে বিক্রি করেছিল।

এরপর পুলিশ বীরপাড়া সেই ব্যক্তিকে গ্রেফতার করে চোরাই সোনা রুপো সমস্ত কিছু উদ্ধার করে। শিলিগুড়ি পুলিশের ডিসিপি(DCP) বিশ্ব চাঁদ ঠাকুর জানিয়েছেন ওই স্মার্ট চোর রাতের অন্ধকারে যে চুরির ঘটনা ঘটাতো এটা তার শখ ছিল। নিত্যনতুন দামি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বলে কারো সন্দেহ হতো না। তার সাথে কোন দ্বিতীয় ব্যক্তি যুক্ত ছিল না। এমনকি এই স্মার্ট চোরের কোন গ্যাং ছিল না। একাই অপারেশনে বের হতেন। ধৃত স্মার্ট চোরকে গ্রেপ্তার করার পর এখনো পর্যন্ত শিলিগুড়ির প্রধান নগর থানার অফিসাররা ২৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার অপরাধের বাকি গয়নাগুলির খোঁজে চলছে তল্লাশি। প্রথমে বিয়ে বাড়িতে অতিথি সেজে একের পর এক চুরির ঘটনার কিনারা করার পর এবার ধরা পড়লো চুরির নেশায় বুঁদ হয়ে থাকা ‘স্মার্ট চোর’। স্মার্ট বাজার, স্মার্ট ওয়াচের পর এবার সন্ধান মিলল স্মার্ট চোরের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের