শিলিগুড়ি শহরে হঠাৎ উড়ল ড্রোন, রাস্তায় পুলিশকর্তারা, কারণ কী জানেন…

Share:

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: ড্রোনে চোখ,শহরে যান শাসনে তৎপর পুলিশ। হঠাৎ শিলিগুড়ির রাস্তায় পুলিশকর্তারা।যানজট কমাতে শিলিগুড়িতে হাইটেক ট্রাফিক অভিযান।শহরের ক্রমবর্ধমান যানজট সামাল দিতে প্রযুক্তিনির্ভর পথে হাঁটল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।বুধবার ড্রোন(Drone) ক্যামেরার সাহায্যে শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে যান চলাচলের বাস্তব চিত্র খতিয়ে দেখা হয়।দার্জিলিং মোড় থেকে জংশন,চম্পাসারি,দাগাপুর ও সিটি সেন্টার-এই বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে বিশেষ অভিযান।

ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলির ওপর বিশেষ নজরদারি চালানো হয়।ড্রোন ফুটেজে ধরা পড়ে একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ছবি।জাতীয় সড়কে বেআইনিভাবে টোটো চলাচল,মোটরসাইকেল আরোহীদের লেন ভাঙা ও বেপরোয়া চালনা-এসব কারণেই মূলত যানজট বাড়ছে বলে চিহ্নিত করা হয়।এর জেরে অভিযানের দিনই কড়া ব্যবস্থা নেওয়া হয়।নিয়ম ভাঙায় টোটো চালকদের জরিমানা করা হয়,মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কাটা হয় চালান।

পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক সিগন্যাল মেনে নিরাপদে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি ট্রাফিক(DCP Traffic) কাজী সামসুদ্দিন আহম্মেদ জানান,দিনে প্রতি দু’ঘণ্টা অন্তর ড্রোন ফুটেজ সংগ্রহ করে যানজটের প্রকৃত কারণ বিশ্লেষণ করা হবে এখন থেকে শিলিগুড়ি শহরে।একই সঙ্গে চম্পাসারি থেকে সিটি সেন্টার পর্যন্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও তিনি জানান। নিরাপদে অতীত দ্রুত সাধারণ মানুষ যাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারে তার জন্যই শিলিগুড়ি ট্রাফিক বিভাগের এবার ভরসা ড্রোনের ওপর।

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ