দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিলিগুড়িতে নারীদের ত্রাস, স্কুটি চালক ‘রোমিও’ পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বেশ কয়েকদিন ধরে উদ্বেগ বাড়ছিল। মহিলাদের শ্লীলতাহানি ও অসভ্য আচরণের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এক যুবক। ধৃতের নাম স্বর্ণেন্দু মণ্ডল। সে শিলিগুড়ির চয়নপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই যুবকের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ জমা পড়ছিল। অভিযোেগ অনুযায়ী, স্বর্ণেন্দু একটি স্কুটি নিয়ে শহরের বিভিন্ন নির্জন রাস্তা ও অলিগলিতে ঘোরাফেরা করত। একা কোনো মহিলা বা তরুণীকে দেখতে পেলেই সে তাঁদের পিছু নিত এবং সুযোগ বুঝে শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে দ্রুত পালিয়ে যেত। তার এই আচরণে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।গত ১৯ তারিখে হাকিমপাড়া এলাকায় ঘটে এক গুরুতর ঘটনা। এক কলেজছাত্রী একই ধরনের হেনস্থার শিকার হন। প্রথমে ভয়ে চুপ থাকলেও পরে সাহস করে তিনি শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ সামনে আসার পর আরও কয়েকজন মহিলা একই ব্যক্তির হাতে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর জলপাইমোড় এলাকায় ওত পেতে বসে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ স্বর্ণেন্দুকে গ্রেপ্তার করে।ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, শহরের অন্য কোথাও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় চয়নপাড়া ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ