এবার অ্যাসিড আক্রান্তদের জীবনের লড়াই ফুটে উঠবে দক্ষিণদাঁড়ি পুজোমণ্ডপ

অ্যাসিড আক্রান্তদের জীবনের লড়াইকেই ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপুজোর থিমে। হ্যাঁ, উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণদাঁড়ি ইয়ুথসের এবারের পুজোর থিম ‘দহন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও বৃষ্টি, কখনও চড়া রোদ, এই খামখেয়ালিপনা আবহাওয়াকে মাথায় নিয়েই কলকাতার পুজো মণ্ডপ গুলি সাজছে। মা আসতে আর মাত্র ২০ দিন। ইতি মধ্যেই প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। কলকাতার পুজো মণ্ডপ মানেই থিমের যাদু। এ বছরেও নেই ব্যতিক্রম। বাস্তবের নানা কর্মকাণ্ড নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপগুলি। যাতে শুধু ঠাকুর নয়, মণ্ডপের সাজসজ্জাও বার্তা দেবে ভাল সমাজ গড়ে তোলার। যাই হোক, প্রেমে ব্যার্থ হয়ে প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার ঘটনা প্রথম নয়। প্রতিদিন দেশের নানা প্রান্তে ঘটে চলেছে এই জঘন্য অপরাধ।

এবার অ্যাসিড আক্রান্তদের জীবনের লড়াইকেই ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপুজোর থিমে। হ্যাঁ, উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণদাঁড়ি ইয়ুথসের এবারের পুজোর থিম ‘দহন’। কিন্তু কেন এই থিম বেছে নেওয়া হল? এ বিষয়ে শিল্পী অনির্বাণ জানিয়েছেন, প্রতিদিন নানা অত্যাচারের শিকার হন মেয়েরা। তাদের মধ্যে অন্যতম অ্যাসিড হামলা। যাঁরা এই হামলার শিকার হন, মুলত তাঁদের যন্ত্রণার কথাই এই পুজো মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরা হবে। গোটা মণ্ডপটিকে একটি স্টেডিয়ামের চেহারা দেওয়া হয়েছে। এছাড়াও ৩০-৩৫ জন মেয়ের জীবন কাহিনিও এই মণ্ডপের থিমে দেখা যাবে। মণ্ডপের পিছনের অর্ধস্থান জুড়ে থাকবে সুবিশাল গ্যালারি। সেখানে থাকবে অপরূপ সব ছবি। উডকাট স্টাইলে আঁকা।

জীবনের জয়গান গাইবেন অ্যাসিড হামলায় আক্রান্তরা। আর মাতৃমূর্তি থাকবে মণ্ডপের মাঝে। প্রতিমাতেও থাকবে মনকাড়া অভিনবত্ব। মা দুর্গাও যেন হেরে না যাওয়া জীবনের গল্প বলবেন। এবার এই পুজো ২৫ তম পেরোচ্ছে। সেই কারণে অভিনব কিছু ভাবনা থেকেই এই মণ্ডপের সাজসজ্জা করা হয়েছে। অন্যদিকে সামাজিক সচেতনতার বার্তা দিচ্ছে প্রতিবেশী গোলাঘাটা সম্মেলনীও। সেখানকার ভাবনা ‘ব্রেক-ফেল’। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া, বিবাহবিচ্ছেদ আইনসিদ্ধ। বাবা-মায়ের বিচ্ছেদের যন্ত্রণা ভুগতে হচ্ছে সন্তানরা, এই সম্পর্কের ভাঙাগড়া ও শিশুমনে তার প্রভাবকেই রূপক অর্থে ফুটিয়ে তুলছে এই পুজো মণ্ডপ।

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে