সিঙ্গুরের দোলুইগাছার জনস্বাস্থ্য কারিগরি দফতরে ভয়ংকর আগুন,৫ জন কর্মচারী আহত

Share:

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর: সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরে মঙ্গলবার দুপুরে বিস্ফোরন। লাগলো ভয়ঙ্কর আগুন। পুড়ে গেল কয়েকটি ঘর।একটি বড় বিল্ডিং এর একাংশও পুড়ে গেছে।অফিস চত্বরে রাখা একাধিক গাড়ি ভস্মিভূত। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, অফিসে মজুত ক্লোরিন থেকে আগুন লাগে। ঘটনায় আহত ৫জন কর্মচারী ।সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় চন্দননগর (Chandannagar)মহকুমার অধীন জনস্বাস্থ্য কারিগরি দফতর। অফিসের পাশাপাশি মহকুমার জল পরীক্ষাগার ও আছে এখানে। কর্মচারীরা জানাচ্ছেন, দুপুরে হঠাৎ বিস্ফোরনের মতো শব্দ হয় এবং আগুনের গোলা চারিদিকে ছুটে আছে।

এর পরেই চারিদিকে আগুন লেগে যায়। আতঙ্কে সবাই ছোটাছুটি করতে থাকে। ঘটনার জেরে পুড়ে গেছে অফিস চত্বরে ক্লোরিন মজুতের একাধিক ঘর। পুড়ে ছাই দুটি চারচাকা,দুটি মোটর বাইক। আগুনের গোলা ছিটকে গিয়ে লাগে কয়েক মিটার দূরে প্রধান অফিস বিল্ডিং এ। যার জেরে ভেঙে যায় সমস্ত কাঁচ, পুড়ে গেছে একাধিক যন্ত্রপাতি, ক্ষতিগ্ৰস্থ পরীক্ষাগার । ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন কর্মরত কর্মচারীরা। ছিটকে আসা আগুনের গোলা থেকে আহত হয়েছেন ৫ জন কর্মচারী। তাদের স্থানীয় বেসরকারি নাসিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসার করানো হয়। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টা দেড়েক এর চেষ্টায় আগুন আয়ত্তে আনে।অফিসের কর্মচারী রনজিৎ ভৌমিক জানান, অফিসে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরন হয়, তারপর চারিদিক থেকে আগুন ছুটে আসে । আমরা ছুটে কোন রকমে বের হয়ে আসি। দুটো গাড়ি পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ত্রী বেচারাম মান্না(Minister Becharam Manan) ও বিধায়ক করবী মান্না।। মন্ত্রী বেচারাম মান্না জানান, মহকুমার এই জনস্বাস্থ্য কারিগরি অফিসে জলে মিশ্রন করার ক্লোরিন রাখা ছিল। সেই ঘরে কোন কারনে আগুন লাগে। সেটা থেকেই এই ভয়ঙ্কর ঘটনা। ৫০ মিটার অবধি আগুন ছড়িয়ে পড়ে । ভয়ঙ্করভাবে অফিস ও পরীক্ষাগার ক্ষতিগ্ৰস্থ হয়েছে। কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানতে দমকল বিভাগ ও পুলিশ তদন্ত শুরু করেছে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন